1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এই ক্ষত সারতে সময় লাগবে- হারের পর মুখ খুললেন মেসি - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

এই ক্ষত সারতে সময় লাগবে- হারের পর মুখ খুললেন মেসি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১১৬ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে যাওয়ার একদিন পর নীরবতা ভেঙেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেছেন, ফাইনালের পরাজয়ের কষ্ট অনেক গভীর হলেও টানা দুই বিশ্বকাপের ফাইনালে ওঠাসহ দলের পুরো যাত্রা নিয়ে তিনি গর্বিত। একই সঙ্গে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মেসি লেখেন, এই পরাজয়ের ক্ষত সারতে সময় লাগবে। তবে দল যেভাবে প্রতিকূল পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে এবং পুরো টুর্নামেন্টে নিজেদের সর্বোচ্চটা দিয়েছে, সেটিই তিনি মনে রাখতে চান। তিনি বলেন, আর্জেন্টিনা টানা দুটি বিশ্বকাপের ফাইনালে খেলেছে, যা দলের বড় অর্জন।

সমর্থকদের উদ্দেশে মেসি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের শুভেচ্ছা ও সমর্থনের জন্য তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছেন। পাশাপাশি বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন জানান তিনি।

২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও নকআউট পর্বে মিসর ও ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল। তবে নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় স্পেন।

এই জয়ের মাধ্যমে স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জয়ের পাশাপাশি ইউরোপীয় দল হিসেবে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar