BSTI Press Release
বুধবার (২২ জুলাই), দুপুর ৩টা ২৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে মহানগরীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অনুমোদনহীন বিদেশী চকলেট ও লজেন্স বিক্রির দায়ে রাহাত এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে সাহেব বাজার কালীমন্দিরের গলিতে এই অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআইয়ের গুণগত মানসনদ ও ছাড়পত্রবিহীন এবং বৈধ আমদানি ব্যতীত চোরাই পথে আনা বিদেশী চকলেট ও লজেন্স বিক্রি করায় সাহেব বাজার কালীমন্দিরের গলিতে অবস্থিত রাহাত এন্টারপ্রাইজকে এই জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ফারহানা হোসেন। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহায়তা করেন।
ফিলিং স্টেশনে বিশেষ মনিটরিং
পেট্রোল, অকটেন ও ডিজেলের অবৈধ মজুদ বন্ধ, গুজব প্রতিরোধ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকল্পে নগরীর তালাইমারী এলাকায় বিশেষ মনিটরিং পরিচালনা করা হয়। এ সময় মেসার্স নয়ান পেট্রোলিয়াম এজেন্সী ও মেসার্স আফরিন ফিলিং স্টেশনে তদারকি করা হয়।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে রাজশাহীতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।