1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে ইভেন্ট ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার যশোরে নছিমনের ধাক্কায় ভাই-বোনের মৃত্যু জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা শারদীয় দুর্গোৎসবে সামাজিক সম্প্রীতি দৃঢ় করার আহ্বান জানালেন সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান নতুন ডিভাইসে কেন পূর্ণ স্টোরেজ পাওয়া যায় না? নেপথ্যে দুই কারণ নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী

যশোরে ইভেন্ট ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৩৩ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
বুধবার (২২ জুলাই), বিকেল ৪টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরে ব্যবসায়িক বিরোধের জেরে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী আদিত্য কুমার অধিকারীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। বুধবার (২২ জুলাই) বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে আয়োজিত এই কর্মসূচিতে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিভিন্ন সংগঠনের নেতারা।

যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতি, যশোর ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন এবং যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অভিযোগ করেন, ‘ওয়েডিং টাচ’-এর স্বত্বাধিকারী আদিত্য কুমার অধিকারীকে ব্যবসায়িক কারণে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের নেতাদের অশালীন ভাষায় গালিগালাজ করা হয়।

ভুক্তভোগী আদিত্য কুমার অধিকারী বলেন, “গত ১৬ জুলাই একটি মোবাইল নম্বর থেকে কল করে আমাকে মাগুরায় কাজ না করার নির্দেশ দেওয়া হয়। এ সময় আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ, মালামাল লুট ও পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়।”

অভিযোগে জানা যায়, মাগুরা শহরের ‘শ্রাবণী ডেকোরেটর’-এর স্বত্বাধিকারী মাসুম বিল্লাহ এই হুমকি দিয়েছেন। এ ঘটনায় গত ১৬ জুলাই আদিত্য কুমার অধিকারী যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি ফোনালাপের রেকর্ডসহ বিস্তারিত উল্লেখ করেন।

মানববন্ধনে যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলক চন্দ্র দত্ত, যশোর ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হারুন-অর-রশিদ ও যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা অভিযুক্তের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar