1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফুলতলায় স্বর্ণ ব্যবসায়ী সৌরভ হত্যা: সাতক্ষীরার দুই পুলিশ সদস্য গ্রেফতার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার যশোরে নছিমনের ধাক্কায় ভাই-বোনের মৃত্যু জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা শারদীয় দুর্গোৎসবে সামাজিক সম্প্রীতি দৃঢ় করার আহ্বান জানালেন সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান নতুন ডিভাইসে কেন পূর্ণ স্টোরেজ পাওয়া যায় না? নেপথ্যে দুই কারণ নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী

ফুলতলায় স্বর্ণ ব্যবসায়ী সৌরভ হত্যা: সাতক্ষীরার দুই পুলিশ সদস্য গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪৩ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
শুক্রবার (২৪ জুলাই ২০২৬), সন্ধ্যা ৬টা ১২ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

খুলনার ফুলতলায় স্বর্ণ ব্যবসায়ী সৌরভ সরকার হত্যাকাণ্ডের দুই বছর পর সাতক্ষীরা জেলা পুলিশের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন রবিউল ইসলাম নাঈম ও মিন্টু সানা। বুধবার ও বৃহস্পতিবার পৃথক অভিযানে তাদের গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ডিবির এসআই মো. আওয়াল হোসেনের নেতৃত্বে একটি দল বুধবার রাতে সাতক্ষীরা পুলিশ লাইন থেকে মিন্টু সানাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে খুলনার ফুলতলা আমলি আদালতে বিচারকের কাছে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর আগে মঙ্গলবার রাতে সাতক্ষীরা পুলিশ লাইনের অদূরের ভাড়া বাসা থেকে রবিউল ইসলাম নাঈমকে গ্রেফতার করা হয়।

আদালতে দেওয়া জবানবন্দিতে মিন্টু সানা জানান, সহকর্মী রবিউল ইসলাম নাঈমের আমন্ত্রণে তিনি ফুলতলায় আসেন। সৌরভ সরকারের সঙ্গে নাঈমের অর্থনৈতিক লেনদেন ছিল। ঘটনার দিন ২৪ আগস্ট ২০২৪ রাতে পূর্বপরিকল্পনা অনুযায়ী সৌরভকে বিলডাকাতিয়া এলাকায় নিয়ে হত্যা করে ঘেরের পাড়ে পুঁতে রাখা হয়। তবে নাঈমের পরিকল্পনার বিষয়ে আগে থেকে কিছু জানতেন না বলে দাবি করেন মিন্টু।

২০২৪ সালের ২৪ আগস্ট বেজেরডাঙ্গা বাজারের স্বর্ণ ব্যবসায়ী সৌরভ সরকার নিখোঁজ হন। ঘটনার চার দিন পর বিলডাকাতিয়া এলাকায় একটি গর্তে মানুষের পা দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করলে সৌরভের বাবা ধীমান সরকার বাদী হয়ে ফুলতলা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে মাদক সেবন ও বেচাকেনা সংক্রান্ত লেনদেনের জেরে এই হত্যাকাণ্ডের বিষয়টি সামনে আসে। এর আগে এই মামলায় রাজু খাঁ ওরফে কালা রাজু ও সাইফুল ইসলাম সবুজ নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে গ্রেফতারকৃত দুই পুলিশ সদস্যসহ মোট চারজন কারাগারে আছেন এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar