1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে সাংবাদিক পরিচয়ে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন ভুক্তভোগী পরিবারের - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার যশোরে নছিমনের ধাক্কায় ভাই-বোনের মৃত্যু জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা শারদীয় দুর্গোৎসবে সামাজিক সম্প্রীতি দৃঢ় করার আহ্বান জানালেন সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান নতুন ডিভাইসে কেন পূর্ণ স্টোরেজ পাওয়া যায় না? নেপথ্যে দুই কারণ নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী

যশোরে সাংবাদিক পরিচয়ে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন ভুক্তভোগী পরিবারের

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪৩ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি
শুক্রবার (২৪ জুলাই), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের ঝিকরগাছায় সাংবাদিক পরিচয়ে জমি প্রতারণা, মিথ্যা সংবাদ প্রকাশ ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক পরিবার। বৃহস্পতিবার (২৩ জুলাই) ঝিকরগাছা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযুক্ত নজরুল ইসলাম ও তার ভাই ইকবাল হোসেনের বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়। ভুক্তভোগীদের দাবি, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অভিযুক্তরা তাদের ৮.৪০ শতক জমি জবরদখল ও হয়রানি করছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমির প্রকৃত মালিক মরহুম আলী হোসেনের দৌহিত্র মাজহারুল পারভেজ সাজ্জাদ। এ সময় উপস্থিত ছিলেন আলী হোসেনের ছেলে মো. আলাউদ্দিন ও তার আত্মীয় আবুল কালাম।

মাজহারুল পারভেজ সাজ্জাদ অভিযোগ করেন, নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা নজরুল ও তার ভাই ইকবাল প্রতারণার মাধ্যমে তাদের জমি অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন। এ বিষয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করছেন।

তিনি আরও বলেন, জমি সংক্রান্ত বিরোধটি বর্তমানে আদালতে বিচারাধীন। এরপরও অভিযুক্তরা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, জমি দখলের চেষ্টা এবং তাদের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নজরুল ইসলাম নিজেকে একটি পত্রিকার প্রতিনিধি হিসেবে দাবি করলেও তার বিরুদ্ধে অতীতেও নানা অপকর্মের অভিযোগ রয়েছে। নিজের পিতাকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ রয়েছে। এছাড়া তার অত্যাচারে এলাকার ১০-১২ জন বাসিন্দা এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar