1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারী যান চলাচলে বিধ্বস্ত লোহাগাড়ার গুরুত্বপূর্ণ সড়ক, ভোগান্তিতে হাজারো মানুষ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

ভারী যান চলাচলে বিধ্বস্ত লোহাগাড়ার গুরুত্বপূর্ণ সড়ক, ভোগান্তিতে হাজারো মানুষ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৯৯ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ / লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
বুধবার (২৯ জুলাই), রাত ১০টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের শাহ রশিদীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা সংলগ্ন গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অবৈধভাবে ভারী মাটি ও বালুবাহী যানবাহন চলাচলের কারণে সড়কটি বড় বড় গর্তে পরিণত হয়েছে, যার ফলে প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষক-শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, একসময় ব্রিক সলিং করা সড়কটির অধিকাংশ অংশ ভেঙে গর্তে পরিণত হয়েছে। বর্ষার পানি জমে থাকায় গর্ত ও সমতল রাস্তার পার্থক্য বোঝা দায়। সামান্য অসাবধানতায় এখানে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এই পথটি পূর্ব কলাউজানের আদারচর ও বিবিবিলা গ্রামের মানুষের শিক্ষা, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় কাজের প্রধান যোগাযোগ মাধ্যম।

স্থানীয়রা জানান, জরুরি রোগী ও প্রসূতি মায়েদের হাসপাতালে নেওয়ার সময় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রায়ই অ্যাম্বুলেন্স ও সিএনজি অটোরিকশা গর্তে আটকে বিকল হয়ে পড়ে। এতে চিকিৎসা পেতে বিলম্ব হওয়ায় রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে। অসাধু ব্যবসায়ীদের ভারী ট্রাকে বালি ও মাটি পরিবহনের কারণেই সড়কটির এমন বেহাল দশা বলে অভিযোগ এলাকাবাসীর।

কলাউজান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বশিরুল আলম শরীফ বলেন, “রাতের বেলায় ভারী মাটি ও বালুবাহী যানবাহন চলাচলের কারণেই সড়কটির বর্তমান বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন হওয়ায় ইউনিয়ন পরিষদের পক্ষে সংস্কার কাজ বাস্তবায়ন করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করছি। সম্প্রতি আবারও এলজিইডির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জরুরি সংস্কারের অনুরোধ জানিয়েছি। দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আমি নিয়মিত ফলোআপ চালিয়ে যাব।”

এলাকাবাসীর দাবি, অবৈধ বালি ও মাটি পরিবহন বন্ধ করে দ্রুত সড়কটি সংস্কার করা হোক। তারা লোহাগাড়া উপজেলা প্রশাসন ও এলজিইডির প্রতি দ্রুত সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই সড়কটি চলাচলের উপযোগী করা জরুরি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar