1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালিয়াকৈরে অবৈধ অটোরিকশার চার্জিংয়ে তীব্র বিদ্যুৎ সংকট, বছরে হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যক্তিত্বসম্পন্ন শিক্ষার্থী গড়ার প্রত্যয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনদের সঙ্গে শাখা ছাত্রদল কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুনফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণের পরও খাতা দেখার অভিযোগ রায়পুরায় বাস ও পুলিশের গাড়ির সংঘর্ষ, আহত রাঙামাটিতে কোতয়ালী পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার যশোরে বাড়ির দেয়াল থেকে ককটেল উদ্ধার, এলাকায় আতঙ্ক নেত্রকোণার দুর্গাপুরে মাদকের আখড়ায় পরিণত হওয়া ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন BUP-এর শিক্ষার্থী সাদাফ শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

কালিয়াকৈরে অবৈধ অটোরিকশার চার্জিংয়ে তীব্র বিদ্যুৎ সংকট, বছরে হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৬ জন খবরটি পড়েছেন

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৬, রাত ৯টা ১৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলসহ সারাদেশে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিংয়ের কারণে তীব্র বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। বৈধ মিটারের পরিবর্তে অবৈধ সংযোগে বিদ্যুৎ ব্যবহারের ফলে সরকার বছরে প্রায় ৪ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে এবং সাধারণ গ্রাহকরা লোডশেডিংয়ের কবলে পড়ছেন।

সারাদেশে প্রায় ৫৫ লাখ অটোরিকশা রয়েছে, যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৫ শতাংশ খরচ করে। প্রতিটি অটোরিকশায় ৪ থেকে ৬টি ১২ ভোল্টের ব্যাটারি থাকে, যা পূর্ণ চার্জ হতে প্রায় ৯ ইউনিট বিদ্যুৎ খরচ করে। এসব অটোরিকশা সরাসরি বৈদ্যুতিক খুঁটি থেকে অবৈধ সংযোগ নিয়ে চার্জ দেওয়া হয়, যার ফলে সরকার কোনো বিল পায় না।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর গবেষণা অনুযায়ী, সারাদেশে প্রায় ২০ লাখ অটোরিকশার তথ্য পাওয়া গেছে। প্রতিটি অটোরিকশা চার্জ দিতে গ্যারেজ মালিকরা গড়ে ১০০ টাকা করে আদায় করেন। এতে দৈনিক ২০ কোটি টাকা এবং বছরে প্রায় ৭ হাজার ২০০ কোটি টাকার অবৈধ লেনদেন হয়।

বিদ্যুৎ খাতের এই অপচয় প্রসঙ্গে বিশেষজ্ঞরা জানান, অটোরিকশার পেছনে বিদ্যুৎ খরচের এই বিশাল হিসাব লোডশেডিংয়ের অন্যতম প্রধান কারণ। তারা অবৈধ গ্যারেজগুলোতে নিয়মিত অভিযানের পরামর্শ দিয়েছেন।

কালিয়াকৈর শিল্পাঞ্চলেই এমন কয়েক হাজার অটোরিকশা অবৈধভাবে চার্জ দেওয়া হয়। এই অবৈধ বিদ্যুৎ সংযোগের ভার সাধারণ জনগণের ওপর পড়ায় নিয়মিত লোডশেডিংয়ের শিকার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X