1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অধ্যাপক মুকুন্দ ঘোষ আর নেই, কাঁদছেন প্রিয় শিক্ষার্থীরা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

অধ্যাপক মুকুন্দ ঘোষ আর নেই, কাঁদছেন প্রিয় শিক্ষার্থীরা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৬৩ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুকুন্দ ঘোষ আর নেই। রোববার রাত ৩টা ১৫ মিনিটে নড়াইলে নিজ বাসায় তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৫ বছর ।

মুকুন্দ ঘোষ দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

তিনি বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ঘোড়ানাছ গ্রামের সম্ভ্রান্ত ঘোষ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মৃত অবিনাশ ঘোষ। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

মুকুন্দ ঘোষ এক ছেলে ও এক মেয়ের বাবা। তাঁর স্ত্রীও একজন স্কুলশিক্ষিকা।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পৈতৃক বাড়িতে শোকের ছায়া নেমে আসে। তাঁর দীর্ঘদিনের কর্মস্থল নারিকেলবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও শক্ষক শিক্ষিকাবৃন্দ দ্রুত ছুটে যান মরহুমের বাড়িতে। এসময় এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাঁকে শেষবারের মতো একনজর দেখতে তাঁর বাড়িতে ছুটে আসেন।

এ সময় তাঁর সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও সেখানে উপস্থিত হন। প্রিয় শিক্ষকের মৃত্যুর খবর মেনে নিতে না পেরে অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন।

মুকুন্দ ঘোষের মৃত্যুতে নারিকেলবাড়িয়া ডিগ্রি কলেজসহ স্থানীয় শিক্ষাঙ্গনে শোকের আবহ সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar