1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা - bdtelegraph24.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৯তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ মহিপুরে ১ কেজি ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৬ হাজার ৬৫০ টাকায় ভারত ও নেপালে বন্যা ও ভূমিধস: নিহত ৭০ বাংলার জমিনে কাউকে সন্ত্রাস করতে দেয়া যাবেনা- স্বাস্থ্যমন্ত্রী পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাতিল করেনি সৌদি আরব: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন পাবনায় ৩৮১ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ভারতে অন্তঃসত্ত্বা নারীকে ২৭৫ কিমি দূরে নিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৪ হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে ইরানের হামলা, মার্কিন ডুবোযান আটক অভয়নগরে সন্তানসহ নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ জন খবরটি পড়েছেন

কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি
মঙ্গলবার (১ সেপ্টেম্বর), রাত ৭টা ৪৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদ কার্যালয়ে নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তারা।

সাক্ষাৎকালে চেয়ারম্যান দীপন তালুকদার জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। এ সময় জেলার উন্নয়ন, সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণ এবং জেলা পরিষদকে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার বিষয়ে আলোচনা হয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন বলেন, “বিগত সরকারের সময়ে জেলা পরিষদকে দলীয় কার্যালয়ের মতো ব্যবহার করা হয়েছিল। সাধারণ মানুষ দীর্ঘদিন পরিষদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। এখন জেলা পরিষদকে দলনিরপেক্ষ ও স্বচ্ছ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।”

তিনি আরও বলেন, “চেয়ারম্যান দীপন তালুকদারসহ পরিষদের সব সদস্যের প্রতি আহ্বান থাকবে, জেলা পরিষদ যেন কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে পরিণত না হয়। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে কার্যকর ও সেবামুখী করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা, সাবেক সভাপতি মো. আবুল হাসেম, সম্পাদকমণ্ডলীর সদস্য অরুনজিতা চাকমা, বাঘাইছড়ি উপজেলা কমিটির সভাপতি সুজন চাকমা, সাধারণ সম্পাদক ইকো চাকমা, সদস্য সাইমুন ইসলাম, মোহাম্মদ ফয়সাল ও কল্পনা চাকমা।

গত ২০ আগস্ট রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই পরিষদ সব দায়িত্ব পালন করবে এবং আগের পরিষদ বাতিল করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar