1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিল সমাধি - bdtelegraph24.com
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ‘মিনি ঢাকা’য় অভিযান: ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ দিল্লিতে কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্য সরকারের ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে মেয়র প্রার্থী করল এনসিপি গোপালগঞ্জে স্বামীর হাতে নওমুসলিম স্ত্রী খুন, পলাতক পরিবার নেত্রকোণার বিরিশিরি ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন খান গাজীপুরের কালিয়াকৈরে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ৬ লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাঙামাটি জোনের উদ্যোগে তরুণদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিল সমাধি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ জন খবরটি পড়েছেন

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
রবিবার (১৩ সেপ্টেম্বর), সন্ধ্যা ৭টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের মোল্লাহাটে শাপলা তুলতে গিয়ে মৎস্যঘেরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার গাংনী ইউনিয়নের দারিয়ালা গ্রামের একটি বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো ১১ বছর বয়সী জান্নাতি ওরফে লামিয়া এবং ৮ বছর বয়সী সামিয়া।

পরিবার সূত্রে জানা যায়, সকালে দুই শিশু বাড়ির পাশের বিলে শাপলা তুলতে যায়। নির্ধারিত সময়ে ফিরে না আসায় স্বজনরা তাদের খুঁজতে বের হন। একপর্যায়ে দাদি নাসিমা বেগম মৎস্যঘেরের পানিতে সামিয়াকে ভাসমান অবস্থায় দেখতে পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

জান্নাতিকে কোথাও না পেয়ে তার বাবা পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ঘেরের গভীর পানি থেকে তাকে উদ্ধার করা হয়। স্থানীয় পল্লিচিকিৎসকের কাছে নেওয়া হলে দুই শিশুকেই মৃত ঘোষণা করা হয়। পরে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের ধারণা, উদ্ধারের কয়েক ঘণ্টা আগেই পানিতে ডুবে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। দুই শিশুর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদত হোসেন বলেন, “পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

সচেতন মহলের মতে, গ্রামের বিল, পুকুর, খাল ও মৎস্যঘেরের পানিতে অনেক সময় গভীরতা ও তলদেশের অবস্থা বোঝা যায় না। তাই শিশুদের একা এসব স্থানে যেতে না দেওয়া এবং অভিভাবকদের নিয়মিত নজরদারি করা জরুরি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X