1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র - bdtelegraph24.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৯তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ মহিপুরে ১ কেজি ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৬ হাজার ৬৫০ টাকায় ভারত ও নেপালে বন্যা ও ভূমিধস: নিহত ৭০ বাংলার জমিনে কাউকে সন্ত্রাস করতে দেয়া যাবেনা- স্বাস্থ্যমন্ত্রী পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাতিল করেনি সৌদি আরব: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন পাবনায় ৩৮১ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ভারতে অন্তঃসত্ত্বা নারীকে ২৭৫ কিমি দূরে নিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৪ হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে ইরানের হামলা, মার্কিন ডুবোযান আটক অভয়নগরে সন্তানসহ নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
বুধবার (১৬ সেপ্টেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ইসরাইলের কাছে ২৮০ কোটি মার্কিন ডলার মূল্যের বিশাল অস্ত্র প্যাকেজ বিক্রির অনুমোদন দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম বড় এই চুক্তির আওতায় ৪০ হাজারটি এক টন ওজনের বোমা সরবরাহ করা হবে বলে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, মার্কিন করদাতাদের অর্থায়নে এই প্যাকেজে পশ্চিমা বিশ্বের অন্যতম ধ্বংসাত্মক যুদ্ধাস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে ২০ হাজার এমকে-৮৪ বোমা, ২০ হাজার বিএলইউ-১১৭ বোমা এবং ২০ হাজার আই-২০০০ পেনিট্রেটর ওয়ারহেড রয়েছে। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নিজস্ব অস্ত্রভাণ্ডারে গোলাবারুদের ঘাটতি থাকা সত্ত্বেও এই প্যাকেজের খবর সামনে এল। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্রের মজুত দ্রুত কমে যাচ্ছে। এছাড়া চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্র গোলাবারুদের পেছনে ২২৩০ কোটি ডলার ব্যয় করেছে।

এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসন ইসরাইলের কাছে ৭৪০ কোটি ডলার মূল্যের বোমা ও ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছিল। তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গাজায় বেসামরিক প্রাণহানির উদ্বেগে ২ হাজার পাউন্ড ওজনের বোমার চালান আটকে দিলেও, ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর তা সরবরাহের অনুমতি দেয়।

অস্ত্র বিক্রির প্রক্রিয়া প্রসঙ্গে মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে বলেন, “বিদেশে সব ধরনের অস্ত্র বিক্রির প্রস্তাব যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে।”

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানান, কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত না করা পর্যন্ত প্রস্তাবিত অস্ত্র বিক্রি নিয়ে দপ্তরের নীতিগতভাবে মন্তব্য করার সুযোগ নেই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar