1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হাইকোর্টের আদেশে দায়িত্বে ফিরছেন লোহাগাড়ার আধুনগর ইউপি চেয়ারম্যান - bdtelegraph24.com
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই নিহত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীর সব সড়কজুড়ে মিছিল, জনসমুদ্র নয়াপল্টন ৭ নভেম্বর: যেভাবে বন্দীদশা থেকে ক্ষমতার কেন্দ্রে এলেন জিয়াউর রহমান অ্যালুমিনিয়ামের রান্নার পাত্রে সিসার ঝুঁকি: মান নিয়ন্ত্রণে নেই কার্যকর ব্যবস্থা কেনিয়ায় ১৯১ জনকে অনাহারে মৃত্যুর ঘটনায় ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের ৭ বাংলাদেশি নিহত বাঘারপাড়ায় বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জামালপুরে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

হাইকোর্টের আদেশে দায়িত্বে ফিরছেন লোহাগাড়ার আধুনগর ইউপি চেয়ারম্যান

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩৮ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শনিবার (৭ নভেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

হাইকোর্ট বিভাগের এক আদেশে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীনকে স্বীয় পদে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছে। সাময়িক বরখাস্তের আদেশের কারণে প্রায় এক মাস তিন দিন ধরে বন্ধ থাকার পর পুনরায় ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা কার্যক্রম চালু হতে যাচ্ছে।

চেয়ারম্যানের সাময়িক বরখাস্তের আদেশের ফলে জন্মনিবন্ধন ও নাগরিক সনদসহ প্রয়োজনীয় সেবা নিতে এসে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। হাইকোর্টের আদেশের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়।

দায়িত্বে ফেরার বিষয়টি নিশ্চিত করে চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন, আগামীকাল ৮ নভেম্বর (রোববার) থেকে ইউনিয়ন পরিষদে জনসাধারণের সব ধরনের সেবা কার্যক্রম পুনরায় চালু করা হবে।

প্রায় এক মাস তিন দিন ধরে আমার ইউনিয়নের সম্মানিত বাসিন্দারা নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়েছেন। এ জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যাদের ষড়যন্ত্রের কারণে জনগণ হয়রানির শিকার হয়েছেন, তাদের বিচারের ভার মহান আল্লাহ ও জনগণের ওপর ছেড়ে দিলাম।

তিনি আরও বলেন, দীর্ঘ বিরতির পর আগামীকাল থেকে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে পাবে আধুনগর ইউনিয়ন পরিষদ। নাগরিক সেবা গ্রহণের জন্য তিনি ইউনিয়নবাসীকে পরিষদে আসার আহ্বান জানান।

চেয়ারম্যান আশা প্রকাশ করেন, হাইকোর্ট বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা করবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar