1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কয়রায় কোস্ট গার্ডের অভিযানে ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ - bdtelegraph24.com
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড়ের কৃষি আধুনিকায়নে ৭ কোটি টাকার কৃষিযন্ত্র দিচ্ছে রাঙামাটি জেলা পরিষদ হরমুজ প্রণালিতে হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি মোংলায় ভিক্ষুকের কাছে জাল টাকা ভাঙাতে গিয়ে ধরা পড়লেন কারবারি দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়াত আমির কাপ্তাই লেকে জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা: সেরা ফয়সাল ও মুক্তি অভয়নগরে জাহাজের ধাক্কায় বালুভর্তি বাল্কহেড ডুবি, নৌযান চলাচল বন্ধ জবিতে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রদলের অভিযান, শিক্ষককে জিজ্ঞাসাবাদ; আটক ৪ কর্মকর্তা গ্রাম থেকে শহর-প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিপিডিএর উদ্যোগ প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার

কয়রায় কোস্ট গার্ডের অভিযানে ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩৪ জন খবরটি পড়েছেন

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
রবিবার (১৫ নভেম্বর) ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা এলাকায় অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। রবিবার (১৫ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বজবজা ও ঝাপঝপি খালসংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড স্টেশন কয়রার সদস্যরা। জব্দকৃত এসব বন্যপ্রাণীর অঙ্গপ্রত্যঙ্গের আনুমানিক বাজারমূল্য ৭৮ হাজার টাকা।

রবিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টায় কয়রা থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে এসব হরিণের মাংস ও অন্যান্য অংশ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব আলামত জব্দ করা হয়েছে। সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা ও পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযান শেষে জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar