মোঃ মাহাবুল ইসলাম অভি
বুধবার (১৮ নভেম্বর), দুপুর ২টা ৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা একটি সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর ফ্লাইওভারের পূর্ব পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বস্তুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রাখে।
স্থানীয়রা জানান, লাল রঙের বস্তুটি দেখতে অনেকটা ককটেল বা বোমার মতো। এর গায়ে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখার পাশাপাশি ‘এমকে ডট’ লেখা রয়েছে। বস্তুটি ঘিরে উৎসুক মানুষের ভিড় জমলে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ফ্লাইওভারে বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। বস্তুটি পরীক্ষা করতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল পরীক্ষা করার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।