1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় প্রবাসীর স্ত্রীকে গরম চামচে ছ্যাকা, দেবরের বিরুদ্ধে অভিযোগ - bdtelegraph24.com
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জাবিতে মিলাদ ও দোয়া মাহফিল নবীনগরে আ.লীগের তৎপরতার প্রতিবাদে এম এ মান্নানের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ যশোরে কেমিক্যালবাহী ভারতীয় ট্রাক উল্টে দুর্ঘটনা, হতাহত নেই ঘূর্ণিঝড় ‘আকভান’: তিন দিন বৃষ্টির আভাস, সোমবার থেকে কমতে পারে প্রবণতা কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের বিক্ষোভ মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ফরিদপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন দুই বছর পর টেস্ট সিরিজ জিতল পাকিস্তান জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি অভয়নগরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

লোহাগাড়ায় প্রবাসীর স্ত্রীকে গরম চামচে ছ্যাকা, দেবরের বিরুদ্ধে অভিযোগ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৪৯ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৬, সকাল ৮টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রবাসীর স্ত্রীকে গরম চামচ দিয়ে ছ্যাকা দেওয়া ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর দেবরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী হুমাইরা আক্তার বাদী হয়ে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মোস্তফা কামাল হিরু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

অভিযুক্ত মোস্তফা কামাল হিরু লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের সুয়াজান মৌলভী পাড়ার মৃত মাস্টার নুরুল হাকিমের ছেলে এবং চরম্বা কালোয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ভুক্তভোগী হুমাইরা আক্তার একই এলাকার প্রবাসী মোর্শেদ আলমের স্ত্রী।

লিখিত অভিযোগ অনুযায়ী, স্বামী প্রবাসে থাকার সুযোগে দেবর মোস্তফা কামাল হিরু দীর্ঘদিন ধরে হুমাইরাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। গত ৩ মার্চ ২০২৬ তারিখে মারধরের ঘটনায় ভুক্তভোগী আদালতে মামলা করেন। মামলা করার পর অভিযুক্ত আরও বেপরোয়া হয়ে তাঁকে হয়রানি শুরু করেন।

অভিযোগে আরও বলা হয়, গত ১৪ নভেম্বর বিকেলে রান্নাঘরের পানির বেসিন খোলা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মোস্তফা কামাল হিরু তাঁকে গালিগালাজ করেন। একপর্যায়ে আগুনে গরম করা কাটা চামচ দিয়ে তাঁর ডান হাতে ছ্যাকা দেন। এর দুই দিন পর ১৬ নভেম্বর তাঁকে লাঠি দিয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এসব ঘটনার পর বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী হুমাইরা আক্তার। তিনি অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযুক্ত মোস্তফা কামাল হিরুর বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ বলেন, “প্রবাসীর স্ত্রীর ওপর নির্যাতনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar