নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি
শুক্রবার (২০ নভেম্বর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের মনিরামপুরে দেশীয় অস্ত্রসহ আব্দুল খালেক (৫৫) ও তাঁর ছেলে আব্দুল্লাহকে (২২) আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়নের সুন্দলপুর বাজারসংলগ্ন একটি ইটভাটার সামনে থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, রাতে দায়িত্ব পালনকালে সন্দেহ হলে তাঁদের বহন করা একটি সাদা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগ থেকে দেশীয়ভাবে তৈরি দুটি চাইনিজ কুড়াল, একটি হাতুড়ি ও একটি চাকু উদ্ধার করা হয়। আটক দুজন মনিরামপুর উপজেলার বাসিন্দা।
এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”