1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আওয়ামী লীগ ফিরলে মন্ত্রী হওয়ার আশায় মাশরাফি: রাশেদ খাঁন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হবে মুসলিমরা: পিউ রিসার্চ ফরিদপুরে বসতঘরে আগুন দিয়ে বৃদ্ধ বাবাকে হত্যার অভিযোগ, ছেলে আটক নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, স্বামী নিহত; আশঙ্কাজনক স্ত্রী রায়পুরায় সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নদীতে সাঁতার কাটতে নেমে শিশুর মৃ/ত্যু, জাল ফেলে ম/র/দে/হ উদ্ধার শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ হজযাত্রীদের টিকা গ্রহণের আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের শিকাগোতে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’র নামফলক উন্মোচন

আওয়ামী লীগ ফিরলে মন্ত্রী হওয়ার আশায় মাশরাফি: রাশেদ খাঁন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৯ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
রবিবার (২২ নভেম্বর) ২০২৬, সকাল ১০টা ২৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে এবং শেখ হাসিনা তাকে মন্ত্রী বানাবেন—এমন আশায় মাশরাফি বিন মর্তুজা বুক বেঁধে আছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। শনিবার (২১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।

রাশেদ খাঁন দাবি করেন, নড়াইলের পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের নিয়মিত টাকা পাঠান মাশরাফি। তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের সময় নিজের বাড়িতে ভাঙচুরের ক্ষোভ থেকে মাশরাফি প্রতিশোধ নিতে বেপরোয়া হয়ে উঠেছেন এবং অর্থ ব্যয় করে জ্বালাও-পোড়াও ও হত্যার মদদ দিচ্ছেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, মাশরাফির অনুসারীরা দাবি করছেন যে তিনি বিএনপির দুই নেতাকে হত্যার নির্দেশনা দেননি। রাশেদ খাঁন বলেন, মাশরাফি নিজে কেন এই কথা বলছেন না? তিনি বলেন, মাশরাফির ভক্ত আমিও ছিলাম, কিন্তু গণঅভ্যুত্থানের সময় ৪ আগস্ট মাশরাফির বাবা রাস্তায় নেমে ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্ব দিয়েছেন।

মাশরাফি বিন মর্তুজা মনে করছেন ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরবে, সেই ভরসায় দুই বছর বিরতির পর এ বছর শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছেন। যে একজন গণহত্যার নির্দেশদাতাকে শুভেচ্ছা জানাতে পারে, তার নির্দেশনায় দুই জন হত্যা কি অস্বাভাবিক ব্যাপার?

রাশেদ খাঁন আরও বলেন, মাশরাফির মনুষ্যত্ব থাকলে গণঅভ্যুত্থানের সময় পদত্যাগ করে ছাত্র-জনতার পক্ষে রাজপথে নামতেন অথবা ক্ষমা চেয়ে রাজনীতি থেকে বিদায় নিতেন। কিন্তু ক্ষমতার লোভ ও মন্ত্রী হওয়ার আশায় তিনি এখনো এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar