1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বোমা তৈরীকালে আহত সেই কারিগরের মৃত্যু; স্ত্রীকে আটক করে আদালতে প্রেরণ - bdtelegraph24.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত এলাকা পরিদর্শন করছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা শ্যামনগরে উপকূলীয় প্রেসক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নবীনগর বিএনপি নেতা আশরাফ হোসেন রাজু আর নেই মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে সামরিক বাহিনীর বিমান হামলা, নিহত ২১ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের চতুর্থ কার্যনির্বাহী কমিটি প্রকাশ:নেতৃত্বে নাজিম-সাগর বেরোবি ও কারমাইকেল কলেজের পঞ্চগড়ের শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ, ৩–০ গোলে জয় কারমাইকেলের আশুগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে সেলিম-খোকন-মামুন বিজয়ী আগামী এপ্রিলে ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি

বোমা তৈরীকালে আহত সেই কারিগরের মৃত্যু; স্ত্রীকে আটক করে আদালতে প্রেরণ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০০ জন খবরটি পড়েছেন
বোমা তৈরীকালে নিহত কারিগর শপ্পা
বোমা তৈরীকালে নিহত কারিগর শপ্পা

অভয়নগরে নিজ ঘরের মধ্যে বোমা তৈরির সময় বিস্ফোরণে গুরুতর আহত শফিকুল ইসলাম ওরফে শপ্পা (৩৫) নামের সেই যুবক মারা গেছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার সকালে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল।

গত সোমবার রাতে উপজেলার রাজঘাটের কার্পেটিং জুট মিল সংলগ্ন এলাকায় নিজ ঘরের ভেতর বোমা তৈরি করছিলেন শপ্পা। রাত আনুমানিক সাড়ে ১২টার সময় বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হন শপ্পা। উড়ে যায় ঘরের টিনের চাল, দেয়ালে সৃষ্টি হয় ফাটলের। ঝলসে যায় তার মুখমন্ডলসহ শরীরের সামনের সিংহভাগ অংশ। আহত শপ্পাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য শপ্পাকে ওই রাতেই স্থানান্তরিত করা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

নিহত শপ্পা কার্পেটিং বাজার এলাকার ইব্রাহিম হোসেন মোল্যার ছেলে। মৃত্যুর বিষয় নিশ্চিত করে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, ঘটনার দিন রাতে ওই ঘর থেকে বিস্ফোরিত বোমার স্প্রিন্টার, বোমা তৈরির সরঞ্জামাদি, একটি হাতুড়ি, ক্যান ভর্তি পেট্রোল-অকটেন, ছয়টি রামদা উদ্ধার করা হয়েছে। আহত শফিকুল ইসলাম ওরফে শপ্পা ও তার স্ত্রী ফাতেমা আক্তার সুইটিসহ অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে বিস্ফোরকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তার স্ত্রীকে আটক করার পর যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar