1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মা'কে দেখতে গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে দেশে আসছেন তারেক রহমান-৭১ টিভির খবর - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

মা’কে দেখতে গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে দেশে আসছেন তারেক রহমান-৭১ টিভির খবর

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৪৫০ জন খবরটি পড়েছেন

গ্রেপ্তারের ঝুঁকি মাথায় নিয়েই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেখতে দেশে আসছেন পরোয়ানা ও দণ্ডাদেশ প্রাপ্ত তার বড় ছেলে তারেক রহমান ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালেক একথা জানিয়েছেন এজন্য  তারেক রহমান  প্রস্তুতি নিচ্ছেন।

ব্রিটিশ আইনজীবীরা বলছেন, পরোয়ানা ও দণ্ডাদেশ নিয়ে বাংলাদেশে পা দেয়া মাত্র গ্রেপ্তার হবেন, বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা।

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যেতে দেওয়ার অনুমতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরিই জানিয়ে দেন, তার করণীয় যা করার তিনি করেছেন। বাকিটা আইনগত।

প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর আলোচনা উঠেছে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মাকে দেখতে লন্ডন প্রবাসী তারেক রহমান কি তাহলে বাংলাদেশে ফিরছেন? বা দেশে ফিরতে হলে কি ধরণের আইনী বাধার মুখে পড়তে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন?

ব্রিটিশ মানবাধিকার আইনজীবীরা ব্যারিস্টার মনোয়ার হোসেন জানিয়েছেন, তারেক রহমান দেশে ফিরলেই গ্রেপ্তার হবে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান ছাড়াও দণ্ডাদেশ রয়েছে। ফলে বাংলাদেশে পা দিলেই গ্রেপ্তার হবেন তিনি।

খালেদার জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতার পাশাপাশি হাইকোর্টে রিট করলে আদালতের এই ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার রয়েছে বলে জানান এই আইনজীবী।

অন্যদিকে, যে কোন পরিস্থিতিতে তারেক রহমান বাংলাদেশে ফিরতে প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালেক।

তারেক রহমানের হালনাগাদ বাংলাদেশি পাসপোর্ট না থাকায় তাকে লন্ডন থেকে বাংলাদেশে ফিরতে হলে দ্রুত ট্রাভেল ডকুমেন্ট অথবা ব্রিটিশ পাসপোর্টের ক্ষেত্রে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে ‘নো ভিসা রিকোয়ার্ড’ সিলমোহরের জন্য আবেদন করতে হবে। কিন্তু এ ব্যাপারে তারেক রহমানের পক্ষ থেকে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে কোনও আবেদন করা হয়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar