1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় নির্বাচনী সহিংসতায় আহত ৩,নৌকার অফিস ভাংচুর - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

বাঘারপাড়ায় নির্বাচনী সহিংসতায় আহত ৩,নৌকার অফিস ভাংচুর

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৪৬৯ জন খবরটি পড়েছেন

উপজেলার নারিকেল নবাড়ীয়া ইউনিয়নের মালঞ্চী গ্রামে আওয়ামী মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বাব্লু সাহার নির্বাচনী কার্য্যালয় ভাংচুর ও তার ৩ সমর্থক কে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। রোববার রাত আনুমানিক ১২ টার দিকে ঘটনাটি ঘটেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আহতরা হচ্ছেন- মালঞ্চী গ্রামের মোক্তার হোসেন ( ৩৬ ) ,  তরিকুল ইসলাম ( ৩৮ ) ও শিমুল(২৭ ) ।

স্থানীয়রা জানান, মালঞ্চী গ্রামের  নৌকা প্রতীকের কর্মী মোক্তার হোসেন রাত ১২ টার দিকে মোটর সাইকেলে ওই গ্রামের সরকারি স্কুল মাঠে নৌকার অফিসে যাচ্ছিলেন।
এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল সরদারের সমর্থক হিসেবে পরিচিত একদল দূর্বৃত্ত  তাকে পিটিয়ে আহত করে।

ঘটনার খবর জানতে পেরে নৌকার কয়েকজন সমর্থক এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে আহত করে তারা ।  এসময় হামলাকারীরা নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাংচুর করে। এ ঘটনায় আরোও  আহত হয় নৌকার কর্মী মালঞ্চী গ্রামের সত্তার মোল্যার ছেলে শিমুল ও আব্দুল লতিফের ছেলে তরিকুল ইসলাম।

পরে আহতদের উদ্ধার করে  বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহত তরিকুলের বুকে ও মোক্তার মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্থী বাবলু কুমার সাহা  জানান, বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী আবু তাহের আবুল সরদারের  ইঙ্গিতেই তার সমর্থক ৮ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী আলতাফ হোসেনের নেতৃত্বে ২০/১৫ জন এ হামলা চালিয়ে নৌকার নির্বাচনী কার্যালয় ভাংচুর ও তার কর্মীদের ওপর হামলা চালিয়েছে। তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী করেন।

আনারস প্রতীকের প্রার্থী আবু তাহের আবুল সরদার ও মেম্বর প্রার্থী আলতাফ হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করতে না পারায়  এবিষয়ে তাদের বক্তব্য জানা যায়নি।

বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, রাত সোয়া ১ টায় জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেখানে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

এদিকে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বাঘারপাড়ায় বাড়ছে সহিংসতা। গত ১ নভেম্বর সকালে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় জহুরপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বদর উদ্দিন মোল্যার ওপর হামলা চালায় নৌকার প্রার্থী আসাদুজ্জামান মিন্টুর সমর্থকেরা। এ ঘটনায় বদর উদ্দিন ও তার ছেলে লোটাসহ চার সমর্থক আহত হন।

একই ইউনিয়নে গত ১৮ নভেম্বর সন্ধ্যায় মিছিল করে বাড়ি ফেরার পথে ফের বদর উদ্দিনের সমর্থকদের ওপর হামলা চালায় নৌকা প্রতীকের সমর্থকেরা। এ ঘটনায় আহত হয়  আনারস প্রতীকের পাঁচ সমর্থক। এ ঘটনা নিয়ে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন বদর উদ্দিন।
এছাড়া গত ১৯ নভেম্বর সন্ধ্যায় নারিকেলবাড়িয়া ইউনিয়নে হামলার শিকার হন আনারস প্রতীকের সমর্থক ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান চিশতী ও ছাত্রলীগ কর্মী সাগর হোসেন।

আগামী ২৮ নভেম্বর বাঘারপাড়া উপজেলার  ৯ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar