1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুই নির্বাচন কমিশনারের পাল্টা-পাল্টি বক্তব্য - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী নোয়াখালীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: সিসিটিভি ফুটেজে শনাক্ত হামলাকারী শেরেবাংলা নগরে সরছে সচিবালয়: নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা শ্যালিকাকে ধর্ষণের মামলা: সাজানো নাটক প্রমাণিত হওয়ায় খালাস পেলেন ডা. রাফসান গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন এসটিএস উদ্বোধন নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলি ও মাদক উদ্ধার যশোরে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ

দুই নির্বাচন কমিশনারের পাল্টা-পাল্টি বক্তব্য

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৩৮৫ জন খবরটি পড়েছেন

শুক্রবার (২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাও চিকিৎসার জন্য কমিশন থেকে টাকা নিয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা মাহবুব তালুকদারের চিকিৎসা খরচ নিয়ে মন্তব্য করার এক দিন পরই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন মাহবুব তালুকদার।

তিনি এও জানান, বর্তমানে কর্মরত এবং অবসরপ্রাপ্ত নির্বাচন কমিশনারদের সবাই প্রাপ্যতা ও বিধি অনুযায়ী কমিশন থেকে চিকিৎসার খরচ নেন।

বিজ্ঞপ্তির শুরুতেই মাহবুব তালুকদার বলেন, গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা নির্বাচন ভবনে প্রেস কনফারেন্স করে আমার চিকিৎসার ব্যয় বছরে ৩০ থেকে ৪০ লাখ টাকা বলে সাংবাদিকদের জানিয়েছেন। তিনি অবশ্য খরচের প্রকৃত হিসাব প্রদান করেননি।

নির্বাচন কমিশনার আরো বলেন, তিনি আমাকে রোগাক্রান্ত ব্যক্তি উল্লেখ করে বলেছেন, আমি কখনো আইসিইউতে বা কখনো সিসিইউতে থাকি। কিন্তু ইচ্ছা করলেই কেউ আইসিইউ বা সিসিইউতে থাকতে পারে না। বিষয়টি সংবাদমাধ্যমকে বিশদভাবে অবহিত করা প্রয়োজন মনে করি। প্রকৃতপক্ষে আমি নির্বাচন কমিশনার হওয়ার সময় থেকেই প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত।

সিঙ্গাপুর ও ভারতের চেন্নাইয়ে চিকিৎসা নেয়ার কথা উল্লেখ করে মাহবুব তালুকদার জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালের চার চিকিৎসকের সম্মিলিত মেডিক্যাল বোর্ড দুই দফা পরীক্ষা শেষে তাকে বিদেশে চিকিৎসার অনুমোদন দিয়েছে।

তিনি দাবি করেছেন, নির্বাচন কমিশনারদের চিকিৎসাবিধি মেনেই তার চিকিৎসার ব্যয় বহন করা হয়েছে। তবে গত দুই বছরে তিনি চিকিৎসার জন্য সরকারিভাবে বিদেশে যাননি। এই সময়ের মধ্যে সম্পূর্ণ নিজের খরচে তিনি আমেরিকায় গেছেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনার হিসেবে অসুখের যথাযথ চিকিৎসা পাওয়া আমার মৌলিক অধিকার। চিকিৎসার কারণেই আমি এখন পর্যন্ত বেঁচে আছি। নির্বাচন বিষয়ে আমার ভিন্নধর্মী অবস্থানের নিমিত্ত সিইসি তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য চিকিৎসার বিষয় উল্লেখ করে আমার বিরুদ্ধে এহেন নিকৃষ্ট পথ বেছে নিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar