1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাদারীপুরে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ

মাদারীপুরে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬৪ জন খবরটি পড়েছেন

মাদারীপুর প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মাদারীপুরে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সম্মাননার আয়োজন করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম.মোজাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

সারা বাংলাদেশের ৬১ টি জেলায় একযোগে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। মাদারীপুর জেলায় তিনজন মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।

তারা হলেন মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের চরমুগরিয়া এলাকার আরোতি রানী সাহা, একই উপজেলার রাজারচর পখিরা গ্রামের মোসা. আয়শা বেগম, একই জেলার রাজৈর উপজেলার নাবগ্রামের চিন্তাময়ী।
এদের মধ্যে দুইজন মহিলা মুক্তিযোদ্ধা জীবিত এবং একজন মৃত। মৃত নারী মুক্তিযোদ্ধা আয়শা বেগমের পক্ষে তার দুই ছেলে সম্মাননা গ্রহণ করেন।

সম্মাননা প্রদান করেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিমুল কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর তঞ্চঙ্গ্যা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদা আক্তার কণা, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান প্রমুখ।

এছাড়াও কিশোর কিশোরী ক্লাব এর শিক্ষক, কর্মচারী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানের শুরুতে কিশোর কিশোরী ক্লাব এর শিক্ষকদের পক্ষ থেকে দেশাত্মবোধক গান এবং ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয় মহিলা বীর মুক্তিযোদ্ধাদের।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar