বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের অবহিতকরণ ও এডভোকেসি নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মুন্সি মোহাম্মদ শাহাবুদ্দীন। উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা এটিএম মাসুদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস লাবনী, প্রকল্পের ডিভিশনাল ফ্যাসিলিটেটর (ডিএফ) জহির উদ্দীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর প্রমুখ।