1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুবলার চরের ১৪ হাজার জেলেদের টিকা প্রদান কার্যক্রম শুরু - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

দুবলার চরের ১৪ হাজার জেলেদের টিকা প্রদান কার্যক্রম শুরু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৯ জন খবরটি পড়েছেন
বিডিটেলিগ্রাফ

মোঃ নাজমুল ইসলাম সবুজ ,বাগেরহাটে জেলা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবনের দুবলার চরের জেলেদের প্রথমবারের মতো করোনা টিকা দেওয়া শুরু হয়েছে।বঙ্গোপসাগর পাড়ের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লীর আলোরকোলে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে এ টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।

দুবলা ফিসারম্যান গ্রুপের আয়োজনে দুবলার চরের সমুদ্রগামী ১৪ হাজার জেলেদের এ টিকা দেওয়া হচ্ছে।
দুবলার চরে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির এই কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাট সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহম্মেদ।

বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল জানান, দুর্গম বঙ্গোপসাগর পাড়ের দুবলার চরের আলোরকোল, মাঝিরকিল্লা ও নারিকেলবাড়ীয়ায় জেলেদের টিকা কার্যক্রমে অংশ নেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. সৌরসহ অন্তত পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক। ১২ জন অভিজ্ঞ স্বাস্থ্য সহকারী জেলেদের এ টিকা প্রদান করছেন।

এছাড়া রেড ক্রিসেন্টের ৮ জন স্বেচ্ছাসেবীও কার্যক্রমে অংশ নেন। জেলেদের জন্য ১৮ হাজার টিকা দুবলার চরে আনা হলেও জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন থাকলেই ১৪ হাজার জেলেকে দেওয়া হবে ‘জনসন অ্যান্ড জনসন’ ভ্যাকসিন। যা একবারই দেওয়া হবে। এর কোনো দ্বিতীয় ডোজ লাগবে না। একই সঙ্গে এসব জেলেদের টিকা কার্ড দেওয়া হবে বলেও জানান ডা. সুকান্ত কুমার পাল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar