1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগর উপজেলা ছাত্রলীগ নেতা সুজন পাটোয়ারীর পিতার জানাযা ও দাফন সম্পন্ন - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

অভয়নগর উপজেলা ছাত্রলীগ নেতা সুজন পাটোয়ারীর পিতার জানাযা ও দাফন সম্পন্ন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৫৭২ জন খবরটি পড়েছেন

অভয়নগর প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সুজন পাটোয়ারীর পিতা বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো.শফিউল্লাহ পাটোয়ারী ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি…..রাজিউন)।
বার্ধক্যজনিত কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায়  সোমবার রাত আনুমানিক ১টায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল  ৮০ বছর । তিনি দুই ছেলে ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ মঙ্গলবার বাদ যোহর নওয়াপাড়া পীর বাড়ী মাদ্রাসা প্রঙ্গণে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাযায় উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যন শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা কৃষকলীগের সভাপতি মুন্সী আব্দুল মাজেদ,  আওয়ামী লীগ নেতা ইঞ্জিঃ শওকত হোসেন বেগ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহ মুকিত জিলানী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শাহ খালিদ মামুন, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শান্ত, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা প্রভাষক আবিদ হাসানসহ এলাকার আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাযায় অংশগ্রহণ করেন।

জানাযার নামাজ শেষে পৌরসভার ৪নং ওয়ার্ডের তরফদার পাড়া পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar