1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনে ৮০০ মিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহের ঘোষণা বাইডেনের - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ৪, আহত ৩৯ ভারতের গোয়ালিয়রে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১৫ পাবনার ফরিদপুরে দুর্গাপূজার নিরাপত্তায় সন্তুষ্ট পূজা উদযাপন কমিটির নেতারা গাজীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আজদু মিয়া যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় কয়েদির মৃত্যু লোহাগাড়ায় শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও ও ওসি বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী

রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনে ৮০০ মিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহের ঘোষণা বাইডেনের

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩১৯ জন খবরটি পড়েছেন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
ইলাস্ট্রেশনঃ বিডিটেলিগ্রাফ

রাশিয়া-ইউক্রেনের চলমান দ্বন্দ্বে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করার ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিগত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় দেশটির শক্তিশালী প্রতিবেশী রাশিয়া। এরপর থেকে রাশিয়াকে প্রাণপণে ঠেকিয়ে রাখার চেষ্টা করে চলেছে ইউক্রেন।

যুদ্ধের সময় দেশের জন্য সাহায্য চাইতে বিভিন্ন দেশের কাছে আবেদন জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই। গতকাল মার্কিন কংগ্রেস সদস্যদের উদ্দেশে আবারও বক্তব্য রাখেন জেলেনস্কি। এরপরই ইউক্রেনের জন্য সাহায্যের ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন এদিন ঘোষণা করেন, রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনকে ৮০০ মিলিয়ন ডলার মূল্যের সামরিক সহায়তা দেওয়া হবে। নিরাপত্তা প্যাকেজে বিমান বিধ্বংসী ব্যবস্থাসহ প্রাণঘাতী অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। পাশাপাশি ড্রোনও দেওয়া হবে ইউক্রেনকে।

হোয়াইট হাউসে মিডিয়াকে সম্বোধন করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইউক্রেনের জন্য নতুন সহায়তা প্যাকেজে ৮০০টি বিমান বিধ্বংসী ব্যবস্থা, ৯০০০টি অ্যান্টি আর্মার সিস্টেম, শটগান এবং গ্রেনেড লঞ্চারের মতো ৭০০০টি ছোট অস্ত্রের পাশাপাশি ড্রোনও সরবরাহ করা হবে।

আমেরিকার এই ঘোষণার পর এখন ধারণা করা হচ্ছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হবে না।

এদিকে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করতে আগামী সপ্তাহে ইউরোপ সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এ তথ্য জানিয়েছেন।

বাইডেন ২৪ মার্চ ব্রাসেলসে ন্যাটো এবং ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক করবেন। গত সপ্তাহে পোল্যান্ড ও রোমানিয়ার মতো পূর্ব ইউরোপীয় ন্যাটো দেশগুলোর সফরে গিয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সেই সফরের পর বাইডেনের এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar