1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাশিয়ার আগ্রাসন প্রতিরোধে ইউক্রেনকে বিপুল পরিমণ অস্ত্র সহায়তা দিলো জার্মানি - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ৪, আহত ৩৯ ভারতের গোয়ালিয়রে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১৫ পাবনার ফরিদপুরে দুর্গাপূজার নিরাপত্তায় সন্তুষ্ট পূজা উদযাপন কমিটির নেতারা গাজীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আজদু মিয়া যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় কয়েদির মৃত্যু লোহাগাড়ায় শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও ও ওসি বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী

রাশিয়ার আগ্রাসন প্রতিরোধে ইউক্রেনকে বিপুল পরিমণ অস্ত্র সহায়তা দিলো জার্মানি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩৩৪ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাশিয়ার আগ্রাসন প্রতিরোধের জন্য ইউক্রেনকে বিপুল পরিমণ অস্ত্র সহায়তা দিয়েছে জার্মানি। এর মধ্যে ১ হাজার ৫০০ স্ট্রেলা অ্যান্টি-এয়ারক্র্যাফ্ট ক্ষেপণাস্ত্র এবং ১০০ এমজি৩ মেশিনগান রয়েছে।

ইউক্রনের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে খবর খবর বিবিসির।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর যুদ্ধকবলিত এলাকায় অস্ত্র না পাঠানোর ঐতিহাসিক নীতিতে বদল এনেছে জার্মানি। 

এর আগে বুধবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বেয়ারবক রয়টার্সকে বলেছিলেন, ইউক্রেনের এ পরিস্থিতিতে সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারীদের মধ্যে আমরা অন্যতম। তবে এটি আমাদের গর্বিত করে না, কিন্তু ইউক্রেনকে সহযোগিতা করার জন্য আমাদের এটি করতেই হচ্ছে।

এর আগে গত সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভকে রক্ষা করতে জার্মানিকে অনুরোধ জানিয়েছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টিভিতে ভাষণ দানকালে জেলেনস্কি বলেন, জার্মানি যদি রাশিয়ার সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দেয় তা হলে রাশিয়া বেকায়দায় পড়বে। কারণ জার্মানির কাছেই সবচেয়ে বেশি জ্বালানি রপ্তানি করে রাশিয়া। 

জেলেনস্কি বলেন, কিয়েভকে বলা হতো নতুন বার্লিন। খোলা মন, আব্গে, স্বাধীনতা, মানুষের আন্তরিকতা, ক্লাব এবং পার্টি সব কিছুর সঙ্গে জার্মানির রাজধানী বার্লিনের সঙ্গে মিল ছিল। কিন্তু এখন কিয়েভ এখন বন্ধ, বোমার সাইরেনের আতঙ্কে এখন সবাই নিস্তব্ধ হয়ে গেছে।

তিনি আরও বলেন,  ইউরোপ ও বিশেষ করে জার্মানির শক্তি আছে রাশিয়াকে চাপে ফেলার। আপনাদের (জার্মানির) বাণিজ্য, আপনাদের কোম্পানি ও আপনাদের ব্যাংক ছাড়া রাশিয়া যুদ্ধ চালানোর টাকা জোগাড় করতে পারবে না। যুগান্তর

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar