1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কিয়েভ থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে রাশিয়া - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ৪, আহত ৩৯ ভারতের গোয়ালিয়রে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১৫ পাবনার ফরিদপুরে দুর্গাপূজার নিরাপত্তায় সন্তুষ্ট পূজা উদযাপন কমিটির নেতারা গাজীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আজদু মিয়া যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় কয়েদির মৃত্যু লোহাগাড়ায় শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও ও ওসি বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী

কিয়েভ থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে রাশিয়া

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৯৬ জন খবরটি পড়েছেন
ছবি- বিবিসি

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্যাপক ক্ষতির কারণে কিয়েভ অঞ্চল থেকে রাশিয়া তার সেনাদের সরিয়ে নিতে বাধ্য হচ্ছে বলে দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ এ দাবি করেছেন। খবর বিবিসির।

যুদ্ধের হালনাগাদ তথ্যে জেনারেল স্টাফ জানান, রাশিয়ার সেনাবাহিনীর দুই ব্যাটালিয়ন কৌশলগত দলকে বেলারুশে সরিয়ে নেওয়া হয়েছে। এ ইউনিটগুলো ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। এ ছাড়া ইউক্রেনে প্রবেশ করা রুশ ইউনিটগুলোর ‘তীব্রতাও উল্লেখযোগ্যভাবে কমেছে।

সম্প্রতি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক পূর্বাভাসে বলা হয়, রাশিয়া কৃষ্ণসাগর উপকূলে নৌ-অবরোধের মাধ্যমে কার্যকরভাবে ইউক্রেনকে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে।

রাশিয়া গত সপ্তাহে জানিয়েছিল, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলকে গুরুত্ব দেবে। কিন্তু এ কথা জানানোর পরও দেশের বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে।

এদিকে ইউক্রেনে রাশিয়ার অভিযানের এক মাস পর সংকট নিরসনে দ্বিতীয় দফায় ইউক্রেন-রাশিয়ার মধ্যকার মুখোমুখি শান্তি আলোচনা সোমবার তুরস্কে অনুষ্ঠিত হবে।  

ইউক্রেনের পক্ষের একজন আলোচক এবং রাজনীতিবিদ ডেভিড আরাখামিয়া ফেসবুকে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর রাশিয়া ইউক্রেনে প্রায় চার হাজার ৫০০টি আবাসিক ভবন, ১০০টি কোম্পানি ভবন, ৪০০টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১৫০টি হাসপাতাল ধ্বংস করেছে। যুগান্তর

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar