1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১৬বছর ধরে বাপ-দাদার ভিটেমাটি খুঁজে ফিরছেন মান্দার পাটোয়ারী! - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ল ২ ডিসেম্বর যশোর ও কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান লোহাগাড়ার ৯ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু ছাতকে দেড় হাজার টাকা নিয়ে বিরোধ: ভাতিজার টেটার আঘাতে চাচি নিহত কুবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত দুজন ওয়েস্ট নাইল ভাইরাস: মশার কামড়ে ছড়ায় যে নীরব প্রাণঘাতী সংক্রমণ, জানুন লক্ষণ, বিস্তার ও প্রতিরোধ শিক্ষক সাংবাদিকদের সম্মানিতে আপত্তি কেন? যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসের প্রকোপ: আক্রান্ত ৬১৭, মৃত্যু ৪৫ গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ

১৬বছর ধরে বাপ-দাদার ভিটেমাটি খুঁজে ফিরছেন মান্দার পাটোয়ারী!

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৫৯৭ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

স্টাফ রিপোর্টার ।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগরের শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়ায় বসবাসকারী নাম মান্দার পাটোয়ারী, বয়স তার আনুমানিক ৩৬ বছর। মান্দার পাটোয়ারীর বাবা আলী আহম্মদ পাটোয়ারী তার পিতার ওপর অভিমান করে নোয়াখালী থেকে বাড়ি ছেড়ে এসে নওয়াপাড়ায় বসবাস শুরু করেন।

খুলনার দৌলতপুরের খান ব্রাদার্সের জুট মিলে চাকরি করার সুবাদে দীর্ঘদিন ধরে নওয়াপাড়ায় বসবাস করার পর স্ত্রী, দুই ছেলে আর এক মেয়েকে রেখে মারা যান আলী আহম্মদ পাটোয়ারী। মারা যাওয়ার পূর্বে বড় ছেলে মান্দার পাটোয়ারীর কাছে বলে যান, তার পারিবারিক কিছু তথ্য। সেই তথ্যের আলোকে মান্দার পাটোয়ারী দীর্ঘ ১৬ বছর ধরে তার বাপ-দাদার ভিটেমাটির খোঁজ করে চলেছেন। কিন্তু বাপ-দাদার ভিটেমাটির সন্ধান এখনও মেলাতে পারেননি তিনি।

নওয়াপাড়া শহরে দীর্ঘ ৩৬ বছর ধরে বসবাস করলেও তার মনে সর্বদা বাপ-দাদার ভিটেমাটির পরিচয় খোঁজার বিষয়টি ঘুরপাক খাচ্ছে। শনিবার দুপুরে তিনি সাংবাদিক তারিম আহমেদ ইমনের শরণাপন্ন হয়ে বাপ-দাদার ভিটেমাটি খুঁজে পাওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, তার মা আয়েশা বেগম, ছোট ভাই এনামুল পাটোয়ারী ও ছোট বোন চম্পা খাতুনকে রেখে গত ১৬ বছর আগে তার বাবা আলী আহম্মদ পাটোয়ারী মারা যান।

মান্দার পাটোয়ারী

মান্দার পাটোয়ারী কাঁদতে কাঁদতে আরও জানান, বাবার মুখে তারা শুনেছেন তার বাপদাদার পৈত্রিক বাড়িঘর নোয়াখালী-লক্ষীপুর জেলার রায়পুর উপজেলায়। কোন গ্রাম বা কোন পাড়া বা কোন উপজেলায় বাড়ি-ঘর এসব কিছুই জানেন না তারা। শুধু জানেন, মান্দার পাটোয়ারীর দাদার নাম হেদু পাটোয়ারী। দাদির নাম ফাতেমা বেগম, বড় চাচার নাম গোলাম মোস্তফা পাটোয়ারী বাবার মুখে শুনেছেন তার একমাত্র ফুফুর নাম ফুলি। বাপ-দাদার পরিবারের এসব সদস্যদের নাম মুখে নিয়ে আশা করছেন, একদিন তিনি তার বাপ-দাদার ভিটেমাটির ঠিকানা খুঁজে পাবেন। দেখা মিলবে তার রক্তের চাচা-ফুফুর পরিবার। পরিচয় মিলবে পাটোয়ারী বংশের লোকদের।

মান্দার পাটোয়ারী তার বাবার কাছে শোনা এসব তথ্যের চেয়ে বেশি আর কিছু বলতে পারেননি। এখন তিনি বাপ-দাদার ভিটেমাটি খুঁজে পেতে সবার সাহায্য সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar