1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আলমডাঙ্গায় হাত-মুখ বাঁধা বৃদ্ধ স্বামী-স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

আলমডাঙ্গায় হাত-মুখ বাঁধা বৃদ্ধ স্বামী-স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২২১ জন খবরটি পড়েছেন

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পুলিশ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থেকে হাত-মুখ বাঁধা অবস্থায় বয়স্ক স্বামী-স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার  করেছে । আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার  পুরাতন বাজার পাড়ায় নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজার পাড়ার বাসিন্দা নজির উদ্দির (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুন (৬০)। নজির উদ্দিন তার একমাত্র মেয়ের নামে অধুনালুপ্ত শিলা সিনেমা হলের মালিক ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে নজির উদ্দিনের বাড়িতে কোনো সাড়া-শব্দ না পেয়ে ডাকাডাকি করেন প্রতিবেশীরা। পরে জানালা দিয়ে তাদের লাশ দেখতে পান তারা।

ঘটনাস্থলে উপস্থিত চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে পুলিশের একাধিক টিম। তবে, হত্যাকাণ্ডের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তাদেরকে হত্যা করে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়া হয়। নজির উদ্দিনকে শৌচাগারের ভেতর হাত, পা বেঁধে শ্বাসরোধে ও তার স্ত্রীকে ঘরের মেঝেতে ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে। পিবিআই ও সিআইডি টিম হত্যার কারন ও ঘাতকদের আটক করতে কাজ শুরু করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar