1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে ৪০চোরাই বাইসাইকেল উদ্ধার,আটক ২ - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

কুড়িগ্রামে ৪০চোরাই বাইসাইকেল উদ্ধার,আটক ২

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৯ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রাম পৌর শহরের ধরলা সেতু সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪০টি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় আন্তঃজেলা বাইসাইকেল চোর ও চোরাই সাইকেল মজুত ও বিক্রয় চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পৌর এলাকার একতা পাড়ায় এই অভিযান চালানো হয়।

আটকরা হলেন- পৌর এলাকার ভেলাকোপা এলাকার ব্যাপারী পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে সফিকুল ইসলাম (২৯) এবং সওদাগর পাড়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে কফছার আলী (৬০)।

পুলিশ জানায়, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) কুড়িগ্রাম পৌরসভার মিস্ত্রিপাড়ার গ্রামস্থ ঈদগাহ মাঠের সামনে থেকে একজনের বাইসাইকেল চুরি হয়ে যায়। এ বিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়। এই অভিযোগের ভিত্তিতে গোপনে অভিযান চালিয়ে সফিকুল ইসলামকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তিতে কফসার আলীর বসতবাড়ি থেকে ১৮টি বাইসাইকেল এবং প্রায় ২০টি খণ্ডিত বাইসাইকেল উদ্ধার করা হয়। এ সময় তাকেও আটক করে পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার জানান, আটকদের থানায় রাখা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar