1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নিখোঁজের ৩ দিন পরে চালের ড্রাম থেকে মৃত শিশুর মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

নিখোঁজের ৩ দিন পরে চালের ড্রাম থেকে মৃত শিশুর মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২৪২ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের পতেঙ্গালী গ্রামে এক ব্যক্তির বাড়ির চালের ড্রাম থেকে সানজিদা (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই বাড়ির মালিক আঞ্জুয়ারা বেগমকে আটক করা হয়েছে।

নিহত সানজিদা সদর উপজেলার পতেঙ্গালী গ্রামের সোহেল হোসেনের মেয়ে।

জেলা ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, সানজিদাকে শুক্রবার দুপুর ১২ টা থেকে খুজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরী করে সানজিদার পরিবার । পরে বিষয়টি নিয়ে ডিবি পুলিশ তদন্তে নামে । পরে তাদের সন্দেহ হয় প্রতিবেশি আঞ্জুয়ারা নামে এক নারীকে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালালে লাশ ঘরের ড্রামের মধ্যে রাখা আছে বলে জানায়।

সানজিদা (৪)

এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই কাজী জুবাযের জানায়, সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে লাশ যশোর ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে, ঘটনার পরপরই আইনপ্রয়োগকারী সংস্থার একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউই শিশুর এমন করুন মৃত্যু মেনে নিতে পারছেন না। স্থানীয়রা জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar