1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোংলায় ৭ম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

মোংলায় ৭ম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২১১ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের মোংলায় ৭ম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে মুসা খাঁন (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার(০৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার রায়েন্দা’ ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে একইদিন বিকেলে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর বাবা মুসার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। গ্রেফতার মুসা খাঁন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া গ্রামের আব্দুল হাকিম খানের ছেলে এবং মোংলা উপজেলার সেজবুনিয়া-মাকোড়ঢোন এলাকায় মিঠু খানের শ্যালক। মুসা মোংলায় দুলাভাই বাড়িতে বেড়াতে এসেছিল। মোংলা থানা সূত্রে জানাযায়, বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বেলা ১১টার দিকে নির্যাতনের শিকার মেয়টি দাদা বাড়ী থেকে নিজ বাড়ী যাচ্ছিল।

পথিমধ্যে মাকড়ডোন এলাকার সাইফুল মুহুরির বাড়ীর সামনে পৌঁছালে মুসা খাঁন ওই কিশোরিকে জোরপূর্বক একটি চিংড়ি ঘেরের বাসায় নিয়ে যায়। সেখানে ওই কিশোরীকে ধর্ষণ করেন মুসা। কিশোরীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে মুসা পালিয়ে যায়। বাড়িতে যাওয়ার পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে থানায় অবহিত করে বিকেল ৩টার দিকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ।

পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাটানো হয়। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ওই মেয়ের বাবার অভিযোগের প্রেক্ষিতে আমরা মুসা খাঁন কে গ্রেফতার করেছি। সে পালিয়ে মঠবাড়িয়া যাওয়ার চেষ্টা করছিল। শিশুটির ডাক্তারি পরীক্ষা, ডিএনএ টেস্টসহ অন্যান্য আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar