1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাতক্ষীরায় নিখোঁজের ছয়দিন পরে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

সাতক্ষীরায় নিখোঁজের ছয়দিন পরে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২৯৯ জন খবরটি পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরায়  নিখোঁজের ছয়দিন পরে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মণ্ডলের(৮২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী জেলার ভোমরা ইউনিয়নের বৈচনা গ্রামের সৈয়দ আলীর ছেলে ।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট আব্দুল হালিম জানান, মেডিকেল কলেজ হাসপাতালের একটি পেসেন্ট লিফট থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছিল। বিষয়টি জানার পর দুপুরে লিফটম্যান কে ডেকে এনে ওই লিফট টি খোলার পর দেখা যায় তার ভিতরে একটি মরদেহ পড়ে রয়েছে। তার পাঞ্জাবির গায়ে মুক্তিযোদ্ধার একটি স্টিকার লাগানো ছিল।

আজ রবিবার (৯ অক্টোবর) খবর পেয়ে বেলা পৌনে দুইটার দিকে সাতক্ষীরা সদর থানার পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের একটি লিফটের নিচ থেকে  তাঁর মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরিবার সদস্যরা জানান, সৈয়দ আলী মণ্ডল গত মঙ্গলবার বাড়ি থেকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে যান । সেখান থেকে তিনি ওষুধপত্র নিয়ে আরো কিছু ওষুধের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় বুধবার সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি স ম কাইয়ুম জানান, প্রাথমিকভাবে ধারণা করছি এটা দুর্ঘটনা। অকেজো ফাঁকা লিফটে উঠতে গিয়ে তিনি উপর থেকে নিচে পড়ে গেছেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন জানা যাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar