1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় নির্বাচনী সহিংসতায় নিহত টিটো হত্যা মামলার ২ আসামী গ্রেফাতার - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

বাঘারপাড়ায় নির্বাচনী সহিংসতায় নিহত টিটো হত্যা মামলার ২ আসামী গ্রেফাতার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২৭৪ জন খবরটি পড়েছেন
ছবির ইনসেটে নিহত টিটো

যশোরের বাঘারপাড়ার বেতালপাড়া গ্রামে উপজেলা নির্বাচনে সহিংসতায় নিহত খালেদুর রহমান টিটো হত্যাকান্ডে জড়িত অভিযোগে দু’ যুবককে আটক করেছে সিআইডি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আটকরা হলেন, বেতালপাড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে ইমরান হোসেন ও একই গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে বাপ্পী।

গত রোববার রাতে বেতালপাড়া গ্রামে আলাদা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। 

সিআইডি পুলিশ জানায়, টিটো হত্যার ঘটনায় প্রত্যক্ষদর্শী সাক্ষীরা আদালতে জবানবন্দি দিয়েছিলেন। তাদের জবানবন্দি থেকে হত্যার সাথে জড়িত হিসেবে ইমরান ও বাপ্পীর নাম আসে। এর প্রেক্ষিতে তাদেরকে আটক করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইনসপেক্টর কাজী বাবুল হোসেন।

সূত্র আরও জানায়, টিটো হত্যার ঘটনায় বাঘারপাড়া থানা পুলিশের তৎকালীন এসআই শেখ আনসার আলী জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দীন মোহাম্মদ ওরফে দিলু পাটোয়ারী ও তার ভাই নুর মোহাম্মদ পাটোয়ারীসহ ১৩ জনকে অভিযুক্ত করে এবং এজাহারভুক্ত চার আসামির অব্যাহতি চেয়ে গত বছরের মার্চের প্রথম দিকে আদালতে চার্জশিট দেন। মামলার বাদী বদর উদ্দিন মোল্লা এই চার্জশিটের ওপর নারাজি দিলে আদালত অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। এর প্রেক্ষিতে টিটো হত্যা মামলাটি অধিকতর তদন্তে মাঠে নেমেছে সিআইডি।

উল্লেখ্য, খালেদুর রহমান টিটো ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকের কর্মী। নির্বাচনকে কেন্দ্র করে ২০২০ সালের ৯ ডিসেম্বর সন্ধ্যায় বেতালপাড়ার কালামের চায়ের দোকানের সামনে প্রতিপক্ষের হামলায় নিহত হন তিনি। এ ঘটনায় তার ভাই বদর উদ্দিন মোল্লা ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের ২০-৩০ জনকে আসামি করে বাঘারপাড়া থানায় মামলা করেন। সূত্র-গ্রামের কাগজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar