1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে স্কুলছাত্রীকে যৌন নির্যাতন; পলাতক ওই শিক্ষক - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

অভয়নগরে স্কুলছাত্রীকে যৌন নির্যাতন; পলাতক ওই শিক্ষক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৭৫ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
অভয়নগর উপজেলার বর্ণী বিছালী মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক স্কুলে পড়ুয়া এক ছাত্রীকে যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গত রোববার (১৬ অক্টোবর) দুপুরে বর্ণী বিছালী মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক বর্ণী গ্রাামের এশারত মোল্যার ছেলে আজিজুর রহমান (৫৫) ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে যৌন নির্যাতন করেন এবং মেয়েটিকে এ ব্যাপারে মুখ না খুলতে হুমকিও প্রদান করেন।

মেয়েটি উপায়ান্ত না পেয়ে স্কুলের বড় ম্যাডামকে (মমতাজ) বিষয়টি জানায়। বড় ম্যাডাম মেয়েটিকে এ বিষয়টি কাউকে না বলতে এবং তিনি নিজেই বিষয়টি দেখবেন বলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এ খবর স্কুলের অন্য ছাত্রছাত্রীদের মাঝে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। ভিকটিম বলেন, শিক্ষক আজিজুর রহমান অনেক মেয়েদের সাথে এমনটি করেছেন। পূর্বের ঘটনার প্রতিকার না হওয়ায় আমার সাথে তিনি যৌন হয়রানি করার মতো জঘন্য কাজটি করার সাহস পান। আমি আজিজুর স্যারের ফাঁসি চাই।

বিষয়টি সম্পর্কে স্কুল শিক্ষক আজিজুর রহমান মোবাইল ফোনে জানান, আমি ওই মেয়ের সাথে কিছুই করিনি। আমি গভীর ষড়যন্ত্রের শিকার।

মেয়েটির পিতা জানান, এই ঘটনার আগেও তিনি অনেকবার অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়েছেন ক্ষমাও করা হয়েছে তাকে কিন্তু এবারের ঘটনা ক্ষমার অযোগ্য। তাই অবিলম্বে এই শিক্ষকের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সভাপতি আলী আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ম্যানেজিং কমিটির সকলকে নিয়ে বৈঠক করেছি। সকলের সর্ব সম্মতিক্রমে শিক্ষক আজিজুরের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমায়েত ফকির বলেন, ঘটনা সত্য এবং যে ঘটনা ঘটেছে তা অপ্রতিকর। ওই শিক্ষকের বিরুদ্ধে আগেও ছাত্রীদের সাথে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ আছে। ঘটনার পর থেকে ওই শিক্ষক পলাতক রয়েছেন।

মঙ্গলবার বিকালে বিষয়টি সম্পর্কে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, স্কুলে ঘটনা কিছু একটা ঘটেছে, প্রকৃত ঘটনার কোন অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar