1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় দুধর্ষ ডাকাতি টাকা ও স্বর্ণালঙ্কার লুট - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

বাঘারপাড়ায় দুধর্ষ ডাকাতি টাকা ও স্বর্ণালঙ্কার লুট

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৯৯ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ায় সোমবার গভীর রাতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাত দল বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে দুটি মোটরসাইকেল, কয়েকটি মোবাইল ফোন,নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। তবে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেল দুটি উদ্ধার হয়েছে। উপজেলার করিমপুর গ্রামে যশোর-নড়াইল সড়ক সংলগ্ন শহীদ মহুরির বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

বাড়ির কর্তা শহিদুল ইসলাম মুন্সির (শহিদ মহুরি) ছেলে আরাফাত হোসেন বলেন, ‘৮/১০ জনের ডাকাত দলের পরনে হাফপ্যান্ট ও গায়ে টিশার্ট ছিল।মুখ বাঁধা ছিল কালো কাপড় দিয়ে। প্রথমে আমার বাবা মায়ের রুমে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে আলমারির চাবি নিয়ে দরজা বন্ধ করে আটকে রাখে। এরপর আমার বড় ভাই ফরহাদের রুমে প্রবেশ করে তাঁর হাত পা বেধে মুখে টেপ লাগিয়ে দেয়। এভাবে একে একে বাড়ির সবাইকে জিম্মি করে হাফপ্যান্ট পরিহিত ডাকাত দল। এসময় প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার, দুটি মোটরসাইকেল, দুটি স্মার্টফোনসহ ছয়টি মোবাইলফোন, প্রায় একলাখ ২৫ হাজার টাকা নিয়ে যায় ডাকাতদল। তবে মঙ্গলবার সকালে পরিত্যক্ত অবস্থায় পাশ্ববর্তী বোয়ালিয়া বিলের রাস্তার পাশ থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার হয়েছে’।

প্রসঙ্গত দুই দিন আগে রবিবার শেষ রাতের দিকে এক দল ডাকাত জামদিয়া গ্রামের কাসেদ আলী মোল্যার বাড়িতে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে যাই । একই সময় পাশে নওশের মোল্যার ছেলে সোহেলের বাড়ি থেকে নগদ টাকা ও সোহেলের স্ত্রীর গলায় থাকা চেইন ও কানের দুল নিয়ে যাই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar