1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভৈরব নদে কার্গোর ক্রেন গ্রাফিকের ধাক্কায় এক ঘাট শ্রমিকের মৃত্যু - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

ভৈরব নদে কার্গোর ক্রেন গ্রাফিকের ধাক্কায় এক ঘাট শ্রমিকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ২৬৫ জন খবরটি পড়েছেন
কার্গোর ক্রেন গ্রাফিকের ধাক্কায় এক ঘাট শ্রমিকের মৃত্যু

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগরের ভৈরব নদে কার্গোর ক্রেন গ্রাফিকের ধাক্কায় নাঈম মোল্যা নামের এক ঘাট শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শংকরপাশা ফেরিঘাট সংলগ্ন আইয়ান-আরিশ ঘাটে এ ঘটনাটি ঘটে।

জানাগেছে, কার্গো এমভি থ্রী ফেন্ডস-০১ হতে ক্রেনের মাধ্যমে ভূট্টা আনলোড করার সময় ক্রেনের গ্রাফিকের ধাক্কায় নাঈম মোল্যা (২৫) নামের এক ঘাট শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।

নিহত নাঈম উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী আমতলা এলাকার ঘটক শের আলী মোল্যার ছেলে।

এ বিষয়ে কার্গোর সুকানী মো. আনোয়ার হোসেন জানান, ক্রেনের মাধ্যমে আনলোড চলাকালিন সময়ে ওই শ্রমিক কার্গোর মধ্যে সুইপিংয়ের কাজ করছিলেন। কার্গোর মধ্যে থেকে গ্রাফিকে যখন ভুট্টা লোড করছিলেন তখন তার মাথা উচু করার সময়ে স্বজোরে আঘাত লাগে। পরে কার্গোর হ্যাজে তার মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত বলে ঘোষনা করেন।

এ ব্যপারে নিহতের মামা মো. চাচ্চু মোড়ল বলেন, জোর করেই আমার ভাগ্নে নাঈমকে ওই কন্ট্রাক্টর কার্গোর হ্যাজের মধ্যে নামিয়ে ক্রেন ড্রাইভারকে ভুল সিগনাল দেয়। পরে লোডের ক্রেন গ্রাফিক ওপরদিকে টান দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনা ঘটার সাথে সাথে স্থানীয় ঘাট শ্রমিকেরা দ্রুত তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যপারে থানার ওসি একেএম শামীম হাসান বলেন, একজন শ্রমিক দূর্ঘটনায় মারা গেছে জেনেছি। সাথে সাথে পুলিশ ওই এলাকায় পাঠানো হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar