1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপুরে আ.লীগের সম্মেলন: সভাপতি উসমান গনি, সাধারন সম্পাদক সফিক - bdtelegraph24.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
“তিনটা না” এবং ঘুম ভাঙার গল্প নাসিরনগরে শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগরেরা ; বাড়ছে ক্রেতাদের ভীড় পঞ্চগড়ের বোদায় তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে নাসিরনগরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাচ্চু মিয়া গ্রেফতার পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ল ২ ডিসেম্বর যশোর ও কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান লোহাগাড়ার ৯ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু ছাতকে দেড় হাজার টাকা নিয়ে বিরোধ: ভাতিজার টেটার আঘাতে চাচি নিহত কুবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত দুজন

দুর্গাপুরে আ.লীগের সম্মেলন: সভাপতি উসমান গনি, সাধারন সম্পাদক সফিক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২৮৯ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

রাজেশ গৌড়,নেত্রকোনা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোনার দুর্গাপুরে ৭ বছর পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৫অক্টোবর) দুপুর থেকে থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরশহরের সুসং সরকারী কলেজ মাঠে এ সম্মেলন হয়। সম্মেলন উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতি মতিয়র রহমান খান।

উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সংরক্ষিত নারী সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, কেন্দ্রীয় আ’লীগের সদস্য উপাধক্ষ্য রেমন্ড আরেং, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রতিরোধ যোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজল।

ওই দিন সন্ধ্যায় কমিটি ঘোষণা না দিয়ে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ চলে যান এবং কমিটি পরে জানিয়ে দেওয়া হবে জানান তাঁরা।

বুধবার(২৬অক্টোবর) কলমাকান্দা উপজেলা আ‘লীগের সম্মেলন শেষে সন্ধ্যায় দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। এতে আগামী তিন বছরের জন্য সভাপতি হিসেবে উসমান গনি তালুকদার ও সাধারন সম্পাদক হিসেবে আলহাজ্ব মো. সফিকুল ইসলাম সফিকের নাম ঘোষনা করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar