অনাথ মন্ডল, শ্যামনগর।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাতক্ষীরার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মেজ ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই লোকমান (৫০)এর মৃত্যু হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) সকাল ৬ টায় শ্যামনগর উপজেলার মাহমুদপুর সোনার মোড় সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, জমিজমা সংক্রান্ত বিষয়ে মাহমুদপুর গ্রামের মনসুর আলীর বড় পুত্র লোকমান হোসেন ও মেজ পুত্র মোশারফ হোসেনের সাথে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার সকালে বড়ভাই লোকমান হোসেনের সাথে মেজ ভাই মোশারফ হোসেনের কথা কাটাকাটির এক পর্যায়ে মোশারফ হোসেন তার বড় ভাই লোকমান হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনা স্থলেই লোকমান এর মৃত্যু হয় বলে এলাকা বাসীর ধারনা। স্থানীয় ও স্বজনেরা লোকমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন , প্রাথমিকভাবে আমরা জেনেছি জমিজমা সংক্রান্ত বিরোধীদের জেরেই এ হত্যাকাণ্ড । ইতিমধ্যে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।