জাতীয় নির্বাচনে অনিয়ম বন্ধে নির্বাচন কমিশনের (ইসি) আইন সংস্কার প্রস্তাবে সাড়া দিচ্ছে না সরকার। দুই দফায় সরকারকে আইন সংস্কার প্রস্তাবনার চিঠি দেয়ার পরেও চিঠির জবাব না পেয়ে অস্বস্তিতে কমিশন। এ অবস্থায় তৃতীয় দফায় চিঠি দেবে ইসি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জাতীয় সংসদের একেকটি নির্বাচন মানেই ক্ষমতায় থাকা কিংবা যাওয়ার লড়াই। কিন্তু সাম্প্রতিক নির্বাচন নিয়ে তৈরি হচ্ছে না প্রশ্ন, যাতে কাঠগড়ায় নির্বাচন কমিশন। এ অবস্থায় প্রশ্নহীন ভোট করতে উদ্যোগ নেয় ইসি। ভোট বাতিলে ইসির ক্ষমতা, প্রিসাইডিং কর্মকর্তার ক্ষমতা বাড়ানো, প্রার্থীর এজেন্টদের বাধা দিলে শাস্তির বিধান রেখে আরপিও সংশোধনী প্রস্তাব পাঠানো হয় আইন মন্ত্রণালয়ে।
নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা জানান, এই বিষয়গুলো যদি আইনে যুক্ত করা হয় তাহলে জনগণের প্রত্যাশা পূরণ হবে। তারা নির্বিঘ্নে নিরাপদে ভোটকেন্দ্রে যাবে এবং পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।
গত আগস্টে প্রস্তাবনা পাঠানো হয় আইন মন্ত্রনালয়ে। এরপর অগ্রগতি জানতে চেয়ে দুই দফা চিঠি দিয়ে এখনও উত্তর পায়নি নির্বাচন কমিশন। তাই আরেক একদফা চিঠি দেয়ার উদ্যোগ নিয়েছে ইসি।
বেগম রাশেদা সুলতানা আরও বলেন, আমরা এই মাসে আরেকটি রিমাইন্ডার দেব। যত তাড়াতাড়ি পারব দিয়ে দেব। উত্তর না পেলে আইন অনুসারে কিভাবে আগালে কাজ হবে সেই বিষয়গুলো দেখব।
এছাড়া গত ৪ অক্টোবর ইভিএমের ভোটের কিছু সংশোধনী প্রস্তাবও পাঠানো হয় মন্ত্রনালয়ে। তা নিয়েও কোনো উদ্যোগ না নেয়ায় অস্বস্তিতে কমিশন।চ্যানেল ২৪