1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভাসুরের বিরুদ্ধে ছোট ভাইয়ের বউকে মারধরের অভিযোগ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

ভাসুরের বিরুদ্ধে ছোট ভাইয়ের বউকে মারধরের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২১৩ জন খবরটি পড়েছেন

মোঃ ইলিয়াস হোসাইন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পটুয়াখালীর মির্জাগঞ্জে ছাগলে কলা বাগানের বেড়া নষ্ট করার প্রতিবাদ করায় ছোট ভাইয়ের বউকে মারধরের অভিযোগ উঠেছে ভাসুরের বিরুদ্ধে।

বুধবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় উপজেলার দেউলী-সুবিদখালী ইউনিয়নের পূর্ব-সুবিদখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী রাতেই থানায় লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগী ওই নারীর নাম কাজল রেখা (৪৫)। তার স্বামীর নাম ফোরকান জোমাদ্দার।

ভুক্তভোগী ও অভিযোগ থেকে জানা যায়, ফোরকান জোমাদ্দারের সাথে তার বড় ভাইয়ের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ফোরকান জোমাদ্দার তার ক্রয় করা জমিতে কলাবাগান করে সুরক্ষার জন্য চারপাশে বেড়া দেয়। ক্রয়কৃত জমির পাশেই সেন্টু জোমাদ্দার বসবাস করে।

ঘটনার দিন বিকেল ৪ টার দিকে ফোরকান জোমাদ্দারের স্ত্রী কলা বাগানের কাছে গিয়ে তাদের বেড়া ভাঙা দেখতে পেয়ে তা আবার দিতে গেলে এ নিয়ে সেন্টুর ছেলে তুহিনের (১৬) সাথে কথার কাটাকাটি হয়। পরে সেখান থেকে পাশেই বড় ভাই ফারুকের বাসায় যায়। মাগরিবের নামাজের পড়ে সেখান থেকে বাড়িতে আসে তারা। এরপর রাত সাড়ে ৮ টার দিকে দরজার সামনে এসে সেন্টু ডাকাডাকি করে দরজা খুলতে বলে। দরজা খোলার সাথে সাথে সেন্টু জোমাদ্দার (৫৫)তার স্ত্রী তাসলিমা(৪০) ছেলে তুহিন জোমাদ্দার (১৬) মেয়ে দোলন (১৪) ও আরেক ভাই লিটন জোমাদারের ছেলে লোটাস (১৫) অতর্কিতভাবে কিল-ঘুষি ও লাথি দিতে থাকে। এ সময় ডাক- চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

তবে অভিযুক্ত ভাসুর মো.সেন্টু জোমাদ্দারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত কার্যক্রম চলমান। সত্য-মিথ্যা নিরূপনের পরে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar