1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোংলায় বিদেশী জাহাজ থেকে চোরাই মাল উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

মোংলায় বিদেশী জাহাজ থেকে চোরাই মাল উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২০০ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মোংলা বন্দরের বহিঃনোঙ্গর এলাকায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে চুরি যাওয়া সকল মালামাল উদ্ধার করেছে কোষ্টগার্ড পশ্চিম জোন। এর আগে গত মঙ্গলবার (২২ নভেম্বর) ১০ টায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ৩১,৮৬৮.২৮০ মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে কাতারের রুয়াইস বন্দর থেকে মোংলা বন্দরের বহিঃনোঙ্গর এলাকায় আগমন করে লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ “MV. AS ELENIA” পরবর্তীতে আনুমানিক ১৫/২০ সদস্যের একটি সংঘবদ্ধ দুষ্কৃতিকারী দল এই জাহাজে উঠে বোসন লকার রুম ভেঙ্গে পেইন্টসহ বিভিন্ন মালামাল চুরি করে। জাহাজটির নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান এবং তামজীদ বহিঃনোঙ্গর এলাকায় গমন করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ৩:১৫ মিঃ গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোন হতে দুইটি আভিযানিক দল মোংলা উপজেলার কানাইনগর এলাকায় পশুর নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাণিজ্যিক জাহাজ “MV. AS ELENIA” হতে চোরাইকৃত মালামালসহ একটি ০৪ সিলিন্ডার ও একটি ০২ সিলিন্ডার বিশিষ্ট বোট জব্দ করা হয়।

এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারী দল রাতের অন্ধকারে নৌকা থেকে পানিতে লাফ দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটক বোটসমূহ তল্লাশী করে বিপুল পরিমান পেইন্ট, জাহাজে ব্যবহৃত বিভিন্ন মেশিনারিজসহ চোরাইকৃত সকল মালামাল উদ্ধার করা হয়। এছাড়াও দুষ্কৃতিকারীদের ব্যবহৃত রামদা, চাপাতিসহ বিভিন্ন ধরনের ধারালো দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল বাণিজ্যিক জাহাজে ফেরত দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং দুষ্কৃতিকারীদের সনাক্তকরতঃ আটকের লক্ষ্যে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

আজ (২৪ নভেম্বর) দুপুরে এক প্রেস বিঙ্গপ্তিতে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar