1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিএনপিকে ৭ এমপির পদত্যাগের মাশুল দিতে হবে -ওবায়দুল কাদের - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

বিএনপিকে ৭ এমপির পদত্যাগের মাশুল দিতে হবে -ওবায়দুল কাদের

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৬৭ জন খবরটি পড়েছেন
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৭ এমপির পদত্যাগের মাশুল দিতে হবে বিএনপিকে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের মাঠে সাভার আওয়ামী লীগের জনসমাবেশে তিনি এ মন্তব্য করে।

ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ৭ এমপি পদত্যাগ করলে সংসদ অচল হয়ে যাবে, এটা ভাবার কারণ নেই।

তিনি বলেন, খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করায় কারা দণ্ডপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় আজ তিনি বাসায় আছেন, নিরাপদে আছেন। বিএনপি কী আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করেছে?

কোথা থেকে বিএনপির এত টাকা আসে- এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, কোন ব্যবসায়ী, কোন শিল্পপতি বিএনপিকে কত টাকা দিয়েছে, সব খবর আমরা জানি। সময়মতো তাদের জবাব দিতে হবে। বিএনপি নেতাদের বুকে বড় ব্যথা। ১৩-১৪ তারিখ আবার খেলা আছে। খেলা হবে রাজনীতির জন্য।

তিনি বলেন, আজ ১০ তারিখের পর নাকি দেশ চলবে খালেদা জিয়ার নির্দেশে, তারেক ফিরে আসবে বাংলাদেশে। কিন্তু দেখতে দেখতে ১৫ বছর, তারেক ফিরে আসবে কোন বছর?’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই দেশ চলবে। আগামী নির্বাচনেও শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসবে। মানুষ ভোট দিয়ে আওয়ামী লীগকেই নির্বাচিত করবে।

এর আগে, শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে দলটি থেকে নির্বাচিত ৭ জন সংসদ সদস্য একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার বেলা ২টায় কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভা শুরু হয়। জনসভা উপলক্ষে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। চ্যানেল ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar