আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিজয়ের একান্ন বছর পরও এ দেশকে এখনো সুসংহত করতে পারিনি। এখনো বিজয়কে উপভোগ করা যায় নি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সাভার স্মৃতিসৌধে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, স্বাধীনতার শত্রুরা মহান বিজয়কে নস্যাৎ করার জন্য এখনো চক্রান্ত করছে। জঙ্গিবাদ, সাম্প্রদায়িক শক্তি এবং তাদের পৃষ্ঠপোষক বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে। স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে। এই অশুভ শক্তি এবং তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সেই পরাজিত শক্তিকে আমরা আবারও প্রতিহত করবো। তাদের সম্পূর্ণভাবে পরাজিত করবো। সেটাই হোক আজকের অঙ্গীকার।জাগোনিউজ, যমুনাটিভি, ইত্তেফাক/ আমাদের সময়ডটকম