1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নিরপেক্ষ থেকেই নির্বাচনী দায়িত্ব পালন করবো-সিইসি - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

নিরপেক্ষ থেকেই নির্বাচনী দায়িত্ব পালন করবো-সিইসি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ২৫৪ জন খবরটি পড়েছেন

মোঃ ইলিয়াস হোসাইন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সততা ও নিরপেক্ষ থেকে সাংবিধানিক দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার ( সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার ( ২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন,আমরা কোনো দলের প্রতিনিধি হয়ে নয়,আমাদের উপর সাংবিধানিক যে দায়িত্ব অর্পিত করা হয়েছে এবং আমরা যে শপথ নিয়েছি সেই আলোকেই আন্তরিকতা,সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। তিনি আরও বলেন,নির্বাচনের আগে মাঠ উত্তপ্ত হয়,এটা নিয়ে চিন্তার কোন কারন নাই। নিবন্ধিত রাজনৈতিক কোন দল বাদ দিয়ে আমরা নির্বাচন প্রত্যাশা করি না। আমাদের প্রত্যাশা সকল দলই আগামী নির্বাচনে অংশ নিবে।

সিইসি আরো বলেন,আমাদের উপর বিদেশি কূটনীতিকদের কোন চাপ নেই। এখন যে সাংবিধানিক ব্যবস্থা আছে সেই আলোকেই আমরা ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করব। ইলেকট্রনিক ভোটিং মেশিন( ইভিএম) প্রসঙ্গে বলেন,আমাদের ৩০০ আসনে ইভিএমে ভোট গ্রহণের সক্ষমতা নেই।

পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন অফিসের আয়োজনে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির,প্রকল্প পরিচালক (ওউঊঅ) বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম,বরিশাল রেঞ্জ ডিআইজি এস.এম আক্তারুজ্জামান, পটুয়াখালী জেলা প্রশাসক মো.শরিফুল ইসলাম,জেলা পুলিশ সুপার মো.সাইদুল ইসলাম,মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মো.আবু বকর সিদ্দিকী।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar