1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্নীতি-অনিয়মে জড়িত কোনো বিচারককে কোনো ছাড় দেয়া হবে না-প্রধান বিচারপতি - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

দুর্নীতি-অনিয়মে জড়িত কোনো বিচারককে কোনো ছাড় দেয়া হবে না-প্রধান বিচারপতি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ২৬০ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

দুর্নীতি ও অনিয়মে জড়িত কোনো বিচারককে কোনো ধরনের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আইনজীবীদের কোন অন্যায় দাবির কাছে মাথানত না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন তিনি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট মিলনায়তনে সারাদেশে কর্মরত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাগণের   উদ্দেশ্যে অভিভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বিচারকদের উদ্দেশে বলেন, আইনজীবীরা বারবার সময় আবেদন করলেই তা যেন গ্রহন করা না হয় সেদিকে সচেষ্ট থাকতে হবে। অযথা শুনানি মুলতুবি করলে বিচারপ্রার্থীদের হয়রানি বাড়ে। বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবে জেলা জজদের আইনানুযায়ী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি। বিচারকদের সুশৃঙ্খলভাবে কোর্ট পরিচালনা করতে বলেন তিনি।

সম্প্রতি কয়েকটি জেলা আদালতে আইনজীবীদের সঙ্গে বিচারকদের বাহাসের ঘটনা ঘটে। এগুলোও প্রধান বিচারপতির নজরে আনেন জেলা জজরা। তখন প্রধান বিচারপতি বলেন, কোর্টের ডেকোরাম সকলকে বজায় রাখতে হবে। কোন বিচারকের সঙ্গে কোন ধরনের অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটলে তা প্রধান বিচারপতিকে অবহিত করতে হবে। কোর্টের ভাবমূর্তি ও মর্যাদা রক্ষায় সকলকে সচেষ্ট থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে আপিল বিভাগের সব বিচারপতি বক্তব্য রাখেন।

অভিভাষণ অনুষ্ঠানে ৩২০ জনের মত জেলা পদ মর্যাদারা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar