1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় ৩৭ জেলেকে বকনা বাছুর দিল মৎস্য বিভাগ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র চলে না: গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে নৈরাজ্যের প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭ লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭

শরণখোলায় ৩৭ জেলেকে বকনা বাছুর দিল মৎস্য বিভাগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৯ জন খবরটি পড়েছেন

বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকলীয় বাগেরহাটের শরণখোলায় নিবন্ধিত জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করেছে মৎস্য বিভাগ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধানসাগর ইউনিয়নের পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ৩৭ জন জেলেকে এই সহায়তা প্রদান করা হয়।

উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, ২০২২-২০২৩ অর্থ বছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেয় মৎস্য অধিদপ্তর। তারই আলোকে শরণখোলায় প্রথম পর্যায়ে ৩৭জন উপকারভোগী জেলেকে বকনা বাছুর দেওয়া হয়েছে।

মৎস্য কর্মকর্তা আরো জানান, উপকারভোগীদের সঙ্গে নিয়ে শরণখোলার আমড়াগাছিয়া গরুর হাট থেকে তাদের পছন্দমতো এই বকনা বাছুরগুলো কিনে বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে কমপক্ষে ৬০জনকে এই সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, ধানসাগর ইউপির চেয়ারম্যান মইনুল ইসলাম টিপু, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, ধানসাগর ইউপির প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান স্বপন, ইউনিয়ন আওয়ামীলীগের সধারণ সম্পাদক তপু বিশ্বাস, মেরিন ফিশারিজ অফিসার রবিউল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar