1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চোরের সুমতি! - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

চোরের সুমতি!

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২৮৫ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

এ যেন চোরের সুমতি! এক-দুইদিন নয়, প্রায় ৫ মাস আগে দিন দুপুরে চুরি করা গর্ভবর্তী কালো রংয়ের গরু রাতের আধারে বাছুরসহ ফেরত দিয়ে গেছেন চোর। এমন বিরল ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের মহন গ্রামে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গরুর মালিক ওই গ্রামের মৃত মসলিম উদ্দিনের ছেলে শাহজাহান আলী। তিনি নরসিংদী সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে চাকরি করেন।

রোববার (১২ মার্চ) ভোরে বাড়ির পিছনে কুয়া (ইন্দিরা) পাড়ের একটি গাছে কালো রংয়ের ওই গাভী ও তার দুই মাস বয়সী বাছুর বাধা অবস্থায় পাওয়া গেছে। চোরের মনে সুমতি আসায় বা রহস্যজনক কোন কারণে চোর গরু ও বাছুর ফিরিয়ে দিয়ে গেছেন বলে স্থানীয়রা মনে করছেন। 

শাহজাহানের ছেলে দশম শ্রেণি পড়ুয়া ছাব্বির ও পরিবার সূত্র জানায়, প্রায় ৫ মাস আগে এক শুক্রবার জু’মার নামাজের আগে অথবা পরে বাড়ির পাশে বেধে রাখা ক্রস জাতের মোটাতাজা একমাত্র গাভীটি চুরি হয়ে যায়। চুরি হওয়ার সময় গাভীটি ৫ মাসের গর্ভবতী ছিল।

প্রায় দেড় লাখ টাকা মূল্যের ওই গরু হারিয়ে পরিবারটি বেশ বেকায়দায় ও চিন্তিত হয়ে পড়েন। স্বজনরা মিলে বাজার ও গ্রামে গ্রামে খোঁজে বেড়ান। অনেকদিন খোঁজে ও অর্থ ব্যয় করে চেষ্টা বন্ধ করা হয়। ৫ মাস পর গরু ফিরে পাওয়ার এমন বিরল ঘটনায় ওই পরিবার ও আশপাশের লোকজন অবাক ও উচ্ছস্বিত। তবে আগের স্বাস্থ্যে নেই গরুটি । 

যত্ন ও খাবারের অভাবে অনেকটা শুকিয়ে গেছে। গাভী ও বাছুরটি দেখতে আসছেন অনেকেই। গরু ফিরে পাওয়ার এ খবর পেয়ে নরসিংদী থেকে বাড়ি ফিরছেন শাহজাহান।

বাড়ি ফেরার পথে থাকা গাভীটির মালিক শাহজাহান জানান, গাভীটি না পেয়ে প্রতি ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহার কাছে গরু ও বাছুরটির নিরাপত্তার জন্য দোয়া করি। আজ সকালে ছেলে মোবাইলে ঘটনাটি জানায়। বাড়ি আসবো আসবো করে এমন খবর পেয়ে এখন বাড়ি ফিরছি। যে গরুটি চুরি করেছিলো তার সুমতি হয়েছে দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। আর দোয়া করি আল্লাহ যেনো তাদের হেদায়েত দান করেন। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar