1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ৬ মাংস ব্যবসায়ীকে জরিমানা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

অভয়নগরে ৬ মাংস ব্যবসায়ীকে জরিমানা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৭৫ জন খবরটি পড়েছেন
অভয়নগরে ৬ মাংস ব্যবসায়ীকে জরিমানা-বিডিটেলিগ্রাফ

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
অভয়নগরে ৬ জন মাংস ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান এই জরিমানা করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান জানান, বেশি দামে গরু ও খাসির মাংস বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় মথুরাপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে আজিম, গুয়াখোলা গ্রামের আব্দুল মালেকের ছেলে মোস্তফা কামাল, একই গ্রামের নাজের সানার ছেলে কুবাদ, হারুন সরদারের ছেলে মতিয়ার রহমান, বুইকরা গ্রামের ইউনুস আলীর ছেলে সোহান ও শংকরপাশা গ্রামের লুৎফর রহমানের ছেলে মুরগি ব্যবসায়ী নাজমুলকে জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় প্রত্যেক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো জানান, ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয় রশিদ সংগ্রহ ও সংরক্ষণের জন্য ব্যবসায়ীদের বলা হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের দাম বৃদ্ধি ঠেকাতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে নওয়াপাড়া পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর জাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অফিসের নাজির মনিরুজ্জামান মুকুলসহ অভয়নগর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar